সিটি ব্যাংকের নাম পরিবর্তনের অনুমতি ডিএসই’র

ব্যাংকের খবর ডেস্ক   |   সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   95 বার পঠিত

সিটি ব্যাংকের নাম পরিবর্তনের অনুমতি ডিএসই’র

ফাইল ছবি

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত সিটি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে নাম পরিবর্তনের অনুমতি চেয়েছে। সার্বিক দিক বিবেচনা করে ব্যাংকটির নাম পরিবর্তন করার অনুমতি দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।

সোমবার (১৮ ডিসেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির নাম ‘সিটি ব্যাংক লিমিটেড’ এর পরিবর্তে ‘সিটি ব্যাংক পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই। আগামীকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) কোম্পানিটির নতুন নাম কার্যকর হবে। নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

Facebook Comments Box
advertisement

Posted ১:২৬ পিএম | সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com