প্রিমিয়ার ব্যাংকের অর্থায়নে দিনাজপুরে কৃষি ও পল্লী ঋণ বিতরণ

ব্যাংকের খবর ডেস্ক   |   মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   152 বার পঠিত

প্রিমিয়ার ব্যাংকের অর্থায়নে দিনাজপুরে কৃষি ও পল্লী ঋণ বিতরণ

সংগৃহীত ছবি

দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র আয়োজনে দিনাজপুরের বীরগঞ্জ গ্রামের জগদল বাজারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হয়।

প্রিমিয়ার ব্যাংকের এসএমই এবং কৃষি ঋণ বিভাগের ইভিপি ও বিভাগীয় প্রধান আসিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ ব্যাংক, রংপুরের পরিচালক মো. সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক (প্রধান কার্যালয়) এর কৃষি ঋণ বিভাগের অতি পরিচালক ড. মো. আবু বক্কর সিদ্দিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুরের অতিরিক্ত উপ পরিচালক (শস্য) মো. আনিছুজ্জামান ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, ভেটেরিনারি হাসপাতাল বীরগঞ্জ এর ভেটেরিনারি সার্জন ডা. শামীমা বেগম।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রিমিয়ার ব্যাংকের রংপুর শাখার ব্যবস্থাপক মো. রেজাউল করিম, দিনাজপুর শাখার ব্যবস্থাপক মো. ইমরান মেহেদী ও সৈয়দপুর শাখার ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমানসহ এলাকার কৃষাণ-কৃষাণীগণ।

অনুষ্ঠানে মোট ১৫০ জন প্রান্তিক কৃষককে চেক প্রদানের মাধ্যমে কৃষি ঋণ দেওয়া হয়।

Facebook Comments Box
advertisement

Posted ২:০৯ পিএম | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com