শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বুবলীকে নিয়ে যা বললেন রুনা লায়লা

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   89 বার পঠিত

বুবলীকে নিয়ে যা বললেন রুনা লায়লা

সংগৃহীত ছবি

উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লার কাছ থেকে প্রশংসা পেয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। বিষয়টি নিশ্চিত করেছেন এই নায়িকা নিজেই।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রুনা লায়লা ও বুবলীর একটি ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায়, প্রখ্যাত এই সংগীতশিল্পীর সামনে হাটু গেড়ে বসে আছেন নায়িকা। এসময় দু’জনেই বেশ হাস্যেজ্জল অবস্থায় ছিলেন।

জানা যায়, একটি সাংস্কৃতিক আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুনা লায়লা। একই অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বুবলীও। সেখানেই তাদের দু’জনের কুশল বিনিময় হয়।

আলাপচারিতার বুবলীকে উদ্দেশ্য করে রুনা বলেন, ‘তোমার কিছু কাজ মোবাইলে দেখেছি। বেশ সুন্দর তোমার অভিনয়। অভিনয়ে তুমি অনেক ভালো করছো। দোয়া করি আরও ভালো কর, আরও বড় হও।’

রুনা লায়লার কাছ থেকে এমন ইতিবাচক মন্তব্য পেয়ে আবেগাপ্লুত বুবলী। গায়িকার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গণমাধ্যমে তিনি বলেন, ‘রুনা লায়লার মতো একজন সংগীতশিল্পী আমাকে চেনেন, আমার অভিনয় দেখেন, এটাই অনেক বড় প্রাপ্তি আমার জন্য।’

বুবলী সবশেষ অভিনয় করেছেন চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমায়। যেখানে তার বিপরীতে ছিলেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। দেশের গণ্ডি পেড়িয়ে সম্প্রতি ওপার বাংলার চলচ্চিত্রেও পা রেখেছেন এই নায়িকা।

সম্প্রতি বুবলী কাজ করেছেন টলিউডে। বাংলাদেশি নির্মাতা রাশেদ রাহার পরিচালনায় ‘ফ্ল্যাশব্যাক’ নামের একটি সিনেমায় দেখা যাবে তাকে। যেখানে তার সহশিল্পী কৌশিক গাঙ্গুলি ও সৌরভ দাস। সিনেমার চিত্রনাট্য লিখেছেন খায়রুল বাসার নির্ঝর।

Facebook Comments Box
advertisement

Posted ১:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com