সোনালী ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

ব্যাংকের খবর ডেস্ক   |   মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   174 বার পঠিত

সোনালী ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

সংগৃহীত ছবি

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়েত যুক্ত হয়েছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ ব্যবহার করে সাউথইস্ট ব্যাংকের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘টেলিক্যাশ’ এবং ইন্টারনেট ব্যাংকিং পোর্টালের মাধ্যমে গ্রাহকদের চালান, ইউটিলিটি বিল, সর্বজনীন পেনশনের কিস্তি এবং বিভিন্ন সেবার বিপরীতে নির্ধারিত ফি-চার্জ অনলাইনে পরিশোধে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

গতকাল সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম এবং সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. সাদেক হোসাইন। এ সময় উভয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ২:২৬ পিএম | মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com