ব্যাংকের খবর ডেস্ক | রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 129 বার পঠিত
সংগৃহীত ছবি
রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ঢাকার সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে গতকাল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত।
এ সময় ব্যাংকের পরিচালক কেএমএন মঞ্জুরুল হক লাবলু, মো. শাহদাত হোসেন ও মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মো. মুরশেদুল কবীর, ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহ্বায়ক ওয়াহিদা বেগমসহ মহাব্যবস্থাপকরা, ঊর্ধ্বতন নির্বাহীরা, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
Posted ৩:৪৪ পিএম | রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam