বান্দরবানে আল-আরাফাহ্ ব্যাংকের শাখা উদ্বোধন

ব্যাংকের খবর ডেস্ক   |   মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   127 বার পঠিত

বান্দরবানে আল-আরাফাহ্ ব্যাংকের শাখা উদ্বোধন

সংগৃহীত ছবি

বান্দরবানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২১৮তম শাখার কার্যক্রম শুরু হয়েছে। গত রোববার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন।

শাখা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, এসইভিপি মো. হাবীব উল্লাহ, বান্দরবান বাজার শাহী মসজিদের সভাপতি মো. শফিকুর রহমান, বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ও বান্দরবান বাজার শাহী মসজিদের সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ।

চট্টগ্রাম জোনাল হেড মোহাম্মদ আজম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ব্যাংকের ইভিপি জালাল আহমেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। বান্দরবান শাখা ব্যবস্থাপক মো. মাইনুদ্দিন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪৪ এএম | মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com