অনেকেই বলেছেন, বেঁচে থাকলেও অভিনয় করতে পারব না : সামান্থা

বিনোদন ডেস্ক   |   শনিবার, ০৯ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   106 বার পঠিত

অনেকেই বলেছেন, বেঁচে থাকলেও অভিনয় করতে পারব না : সামান্থা

সংগৃহীত ছবি

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ‘মায়োসাইটিস’ রোগে আক্রান্ত ছিলেন। যে কারণে দীর্ঘদিন ক্যামেরা থেকে দুরে ছিলেন তিনি।

সম্প্রতি ফেমিনা ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাত্কারে সামান্থা জানিয়েছেন, মায়োসাইটিস থেকে পুনরুদ্ধারের জন্য কাজ থেকে বিরতি নেওয়া ছিল তার জীবনের ‘কঠিন সিদ্ধান্ত’। পরে অবশ্য অভিনেত্রী জানিয়েছেন, এটা তার সেরা সিদ্ধান্ত ছিল।

সামান্থা বলেন, সেটি ছিল আমার জীবনের সেরা সিদ্ধান্ত। সেসময় অনেকেই বলেছিল যে, আমি ফুরিয়ে গেছি। আর ঘুরে দাঁড়াতে পারব না। এমনকি বেঁচে থাকলেও অভিনয় করতে পারব না। কিন্তু আমার তীব্র আত্মবিশ্বাসই আমাকে ফিরিয়েছে।

জানা গেছে, ২০২২ সাল থেকে ‘মায়োসাইটিস’ নামক বিরল রোগের সঙ্গে লড়াই করছেন সামান্থা। এখন তার শারিরীক অবস্থা কিছুটা ভালো হলেও অটো ইমিউন রোগ ধরা পড়ার পর দীর্ঘদিন হাসপাতালেও ভর্তি থাকতে হয়েছে তাকে। যার ফলে রুপালি পর্দা থেকে বিরতি নেওয়ার পাশাপাশি মোটা অংকের টাকাও গুনতে হয়েছে এই অভিনেত্রীকে।

বর্তমানে জীবনের সব বাধা-বিপত্তি পেরিয়ে কাজে মন দিয়েছেন সামান্থা। ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে অভিনয়ের জন্য দর্শকদের ব্যাপক প্রশংসাও কুড়িয়েছেন তিনি। বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে ‘খুশি’ সিনেমাতেও প্রশংসিত হয়েছে তার কাজ।

গেল বছরের মাঝামাঝি চিকিৎসার জন্য অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা করেছিলেন সামান্থা। তবে ধীরে ধীরে রুপালি পর্দায় ফিরছেন তিনি। আপাতত মুক্তির অপেক্ষায় রয়েছে সামান্থা অভিনীত সিনেমা ‘সিটাডেল’।

Facebook Comments Box
advertisement

Posted ১২:১৬ পিএম | শনিবার, ০৯ মার্চ ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com