শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

হ্যান্ডবলে সানিডেইলের ২ ট্রফি

খেলাধুলা ডেস্ক   |   সোমবার, ১১ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   124 বার পঠিত

হ্যান্ডবলে সানিডেইলের ২ ট্রফি

সংগৃহীত ছবি

মিনি স্কুল (অনূর্ধ্ব-১০) হ্যান্ডবল বালক ও বালিকা দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে সাইডেইল স্কুল। বালক বিভাগে মতিঝিল আইডিয়াল ও বালিকা বিভাগে ভিকারুননিসা রানার্সআপ হয়।

সোমবার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত বালক বিভাগের ফাইনালে সানিডেইল ১০-২ গোলে মতিঝিল আইডিয়াল স্কুলকে হারিয়ে শিরোপা জিতে নেয়। বালিকা বিভাগের ফাইনালে সানিডেইল ৩-২ গোলে ভিকারুন নিসা নুন স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালক বিভাগে সানিডেইলের আহান ও বালিকা বিভাগে সেরা খেলোয়াড় মনোনীত হয় একই স্কুলের নামিলা।

খেলা শেষে বিজয়ীদের হাতে অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন, ফেডারেশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর সহ অন্য কর্মকর্তারাও।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৫ অপরাহ্ণ | সোমবার, ১১ মার্চ ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com