রেমিট্যান্স আহরণে গোল্ড অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক

ব্যাংকের খবর ডেস্ক   |   শনিবার, ১৬ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   227 বার পঠিত

রেমিট্যান্স আহরণে গোল্ড অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক

সংগৃহীত ছবি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সর্বোচ্চ বৈদেশিক রেমিট্যান্স আহরণের জন্য গোল্ড অ্যাওয়ার্ড লাভ করেছে। সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমানের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা ও ডিএমডি মিফতাহ উদ্দীন।

সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এমএস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. একে আবদুল মোমেন, লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার রাজিব আহমেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৫৩ এএম | শনিবার, ১৬ মার্চ ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com