শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দয়া করে আমাকে কিং ডাকবেন না : কোহলি

খেলাধুলা ডেস্ক   |   বুধবার, ২০ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   107 বার পঠিত

দয়া করে আমাকে কিং ডাকবেন না : কোহলি

সংগৃহীত ছবি

পছন্দের ক্রিকেটারদের ভক্তরা কত রকম উপাধিই না দিয়ে থাকেন। আর তা যদি হয় ভারতীয় তারকা বিরাট কোহলি, তাহলে তো কথাই নেই! জনপ্রিয় এই ক্রিকেটারকে ভক্তদের অনেকেই ‘কিং কোহলি’ নামে ডাকেন। যা পছন্দ নয় সাবেক এই ভারতীয় অধিনায়কের। বিষয়টি নিয়ে এই প্রথম তিনি মুখ খুলেছেন। অনুরোধ করেছেন যাতে কেউ তাকে ‘কিং’ না ডাকেন।

আগামী শুক্রবার (২২ মার্চ) থেকে শুরু হচ্ছে আইপিএলের সপ্তদশ আসরের। তার আগে গতকাল (মঙ্গলবার) চেন্নাইয়ের চিন্নাস্বামী স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে আনবক্স অনুষ্ঠান করেছে কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। যেখানে নিজেদের নতুন করে ব্র্যান্ডিং করল আইপিএলের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি। সেখানেই উপস্থিত হয়েই উপস্থিত দর্শকদের উদ্দেশে কথা বলেন কোহলি।

তিনি বলেন, ‘প্রথমত, আমাকে ওই নামে (কিং কোহলি) ডাকা বন্ধ করুন। দয়া করে আমাকে শুধু বিরাট বলে ডাকুন। তবুও ওই বিশেষ নামটি ডাকবেন না। আমি বিষয়টি নিয়ে মাত্র ফাফ ডু প্লেসির (দক্ষিণ আফ্রিকান তারকা) সঙ্গে কথা বলছিলাম, প্রতি বছরই যখন আমাকে ওই নামে ডাকা হয় আমি বিব্রত বোধ করি। তাই এখন থেকে দয়া করে আমাকে শুধু বিরাট বলে ডাকুন। ওই নামে ডাকলে আমি সত্যিই অনেক বিব্রত বোধ করি।’

চেন্নাইয়ের এই আনবক্স অনুষ্ঠানে নিজেদের ১৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নামে পরিবর্তন করল আরসিবি। আগে কোহলি ও ডু প্লেসিদের দলের নাম ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর (আরসিবি)। এখন কেবল বেঙ্গালোর বলে করা হয়েছে বেঙ্গালুরু। স্থানীয় ভাষার উচ্চারণ অনুযায়ী ২০১৪ সালে সরকারিভাবে বেঙ্গালোর শহরের নাম পাল্টে হয় বেঙ্গালুরু। কিন্তু কোহলির দলের নাম এতদিন একই ছিল। নাম বদলের পাশাপাশি কোহলিরা এবার ভাগ্যবদল করে ট্রফি জিততে পারেন কি না সেটাই দেখার বিষয়।

একই অনুষ্ঠানে উদযাপন করা হয় মেয়েদের সাম্প্রতিক সাফল্যও। দলটির ইতিহাসে প্রথমবারের মতো এবার কোনো সর্বোচ্চ সাফল্য এসেছে। স্মৃতি মান্ধানাদের হাত ধরে আইপিএলে প্রথমবার শিরোপা জিতল আরসিবি, যদিও সেটি নারী আইপিএলে। এর আগে ১৬ বছরের যাত্রায় ফাইনালে জিততে পারেননি কোহলিরা। মেয়েদের হাত ধরে ফ্র্যাঞ্চাইজিটি প্রথম শিরোপা জেতায়, ওই দলের সবাইকে গার্ড অব অনার দেন ছেলেদের দলের ক্রিকেটাররা।

উল্লেখ্য, আগামী ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএলের সপ্তদশ আসরের। যেখানে আসরের উদ্বোধনী ম্যাচেই চিন্নাস্বামী স্টেডিয়ামে স্বাগতিক ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে বেঙ্গালুরু।

Facebook Comments Box
advertisement

Posted ৩:১৪ অপরাহ্ণ | বুধবার, ২০ মার্চ ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com