ব্যাংকের খবর ডেস্ক | রবিবার, ৩১ মার্চ ২০২৪ | প্রিন্ট | 117 বার পঠিত
সংগৃহীত ছবি
পবিত্র মাহে রমাদান উপলক্ষে সম্প্রতি সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘ক্যাশ ওয়াকফ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ।
বিশেষ আলোচক ছিলেন সদস্য সচিব ড. মোহাম্মদ মানজুরে ইলাহী। স্বাগত বক্তব্য দেন উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবীবুর রহমানসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীরা।
Posted ১:৩৬ পিএম | রবিবার, ৩১ মার্চ ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam