শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হলেন মো. মইদুল ইসলাম

ব্যাংকের খবর ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   110 বার পঠিত

এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হলেন মো. মইদুল ইসলাম

সংগৃহীত ছবি

এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. মইদুল ইসলাম। পদোন্নতির আগে তিনি একই ব্যাংকের অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি ১৯৯২ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে কর্মজীবন শুরু করেন। ২০০১ সালে এক্সিম ব্যাংকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে যোগ দেন এবং পর্যায়ক্রমে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার ব্যবস্থাপক ও আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। শরিয়াহভিত্তিক বিনিয়োগ ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ মইদুল ইসলাম সেরা ব্যবস্থাপক হিসেবে ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক সম্মাননা ও স্বর্ণপদক লাভ করেছেন। তিনি আইবিবি থেকে ব্যাংকিং ডিপ্লোমা সম্পন্ন করে প্রতিষ্ঠানের সহযোগী সদস্য হয়েছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com