লয়্যালটি কার্ড নিয়ে এলো ইউসিবির তিন অঙ্গপ্রতিষ্ঠান

ব্যাংকের খবর ডেস্ক   |   রবিবার, ১২ মে ২০২৪   |   প্রিন্ট   |   101 বার পঠিত

লয়্যালটি কার্ড নিয়ে এলো ইউসিবির তিন অঙ্গপ্রতিষ্ঠান

সংগৃহীত ছবি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির অঙ্গপ্রতিষ্ঠান ইউসিবি স্টক ব্রোকারেজ, ইউসিবি ইনভেস্টমেন্ট ও ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড তাদের প্রিমিয়াম গ্রাহকদের সম্মানার্থে এবং সর্বোত্তম গ্রাহক-বান্ধব সেবা প্রদানের লক্ষ্যে সম্প্রতি লয়্যালটি কার্ড চালু করেছে।

লয়্যালটি কার্ডগুলো, ইউসিবি স্টক এলিট, ইউসিবি ইনভেস্টমেন্ট রয়্যাল এবং ইউসিবি অ্যাসেট প্রিভিলেজ হিসেবে নামকরণ করা হয়েছে। ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে লয়্যালটি কার্ডের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম। উপস্থিত ছিলেন ইউসিবির নির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ৩:২৫ পিএম | রবিবার, ১২ মে ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com