বুধবার থেকে বিমানবন্দর স্টেশনে থামবে না পশ্চিমাঞ্চলের কোনো ট্রেন

জাতীয় ডেস্ক   |   মঙ্গলবার, ১১ জুন ২০২৪   |   প্রিন্ট   |   100 বার পঠিত

বুধবার থেকে বিমানবন্দর স্টেশনে থামবে না পশ্চিমাঞ্চলের কোনো ট্রেন

সংগৃহীত ছবি

আসন্ন ঈদুল আজহায় ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখা এবং শিডিউল বিপর্যয় নিরসনে ঢাকাগামী পশ্চিমাঞ্চলের সব ট্রেনের বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে।

সম্প্রতি ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায়।

কর্মপরিকল্পনায় বলা হয়েছে, ঈদযাত্রা শুরুর দিন ১২ জুন (বুধবার) থেকে ঈদের আগের দিন পর্যন্ত (রোববার, ১৬ জুন) ঢাকাগামী পশ্চিমাঞ্চলের কোনো ট্রেনের ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি থাকবে না। অন্যদিকে সুন্দরবন, মধুমতি, বেনাপোল এক্সপ্রেস, নকশীকাঁথা ও চন্দনা কমিউটার ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের শহরতলি প্লাটফর্ম থেকে যাত্রা শুরু করবে।

আরও বলা হয়, টিকিটধারী যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ঈদের আগে ১২ জুন থেকে জয়দেবপুর ও বিমানবন্দর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে বিমানবন্দর ও জয়দেবপুরগামী আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। ঈদ উপলক্ষ্যে ঈদের ১০ দিন আগে এবং ঈদের পরে ১০ দিন পর্যন্ত ট্রেনে সেলুনকার সংযোজন করা হবে না।

বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সব বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র‍্যাবের সহযোগিতায় টিকিট বিহীন যাত্রী স্টেশনে প্রবেশের প্রতিরোধে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হবে। তাছাড়া জেলা প্রশাসকদের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

নাশকতা প্রতিরোধে চলন্ত ট্রেনে, স্টেশনে বা রেললাইনে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধকল্পে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম আরও জোরদার করা হবে। এছাড়া র‍্যাব, বিজিবি, স্থানীয় পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় নাশকতাকারীদের কঠোরভাবে দমন করা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:২৭ এএম | মঙ্গলবার, ১১ জুন ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com