বগুড়ায় উপশাখায় চুরি, আইএফআইসি ব্যাংকের বক্তব্য

ব্যাংকের খবর ডেস্ক   |   শনিবার, ১৫ জুন ২০২৪   |   প্রিন্ট   |   109 বার পঠিত

বগুড়ায় উপশাখায় চুরি, আইএফআইসি ব্যাংকের বক্তব্য

সংগৃহীত ছবি

বগুড়া সদর উপজেলায় আইএফআইসি ব্যাংকের একটি শাখার সিন্দুক কেটে ২৯ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি বিজ্ঞপ্তি…

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমাদের সম্মানিত গ্রাহক ও সংশ্লিষ্টদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে, গত ১৩ জুন রাত আনুমানিক ২টার দিকে কতিপয় দুর্বৃত্ত আইএফআইসি ব্যাংকের বগুড়ার বিমান মোড় উপশাখার কলাপসিবল গেট ও আয়রন সেফ ভেঙে ২৯ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংক কর্তৃপক্ষকে সার্বক্ষণিক সহযোগিতা দেওয়ার পাশাপাশি দোষীদের অতিদ্রুত শাস্তির আওতায় আনতে বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করছেন।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ব্যাংক কর্তৃপক্ষ নিশ্চিত করছে, এ ঘটনায় ব্যাংকের গ্রাহকদের কোনো ধরনের স্বার্থহানির শঙ্কা নেই। ব্যাংকে আমানতকারীদের অর্থও শতভাগ সুরক্ষিত রয়েছে। উক্ত উপশাখায় আগের মতোই স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে। বিমান মোড় উপশাখাটি আইএফআইসি ব্যাংকের সার্বিক নিরাপত্তাব্যবস্থার আওতাভুক্ত। তবে এ দুর্ঘটনায় নিরাপত্তা বা অবহেলাজনিত কোনো ত্রুটি ছিল কি না, তা কর্তৃপক্ষ খতিয়ে দেখছে।’

‘আইএফআইসি ব্যাংক তার গ্রাহকের স্বার্থ সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ। আইএফআইসি ব্যাংকের পাশে থেকে ব্যাংকিং সেবা গ্রহণের জন্য আমরা আমাদের সব গ্রাহকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

Facebook Comments Box
advertisement

Posted ১:১০ পিএম | শনিবার, ১৫ জুন ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com