রোমো রউফ চৌধুরী ব্যাংক এশিয়ার চেয়ারম্যান পুনর্নির্বাচিত

ব্যাংকের খবর ডেস্ক   |   বুধবার, ২৬ জুন ২০২৪   |   প্রিন্ট   |   137 বার পঠিত

সংগৃহীত ছবি

এশিয়া ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন রোমো রউফ চৌধুরী। গত ২৩ জুন চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন।

রোমো রউফ চৌধুরী ব্যাংক এশিয়ার একজন স্পনসর শেয়ারহোল্ডার ও স্পনসর পরিচালক। তিনি লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশলে স্নাতক ডিগ্রিধারী। একজন শিল্পপতি হিসেবে তিনি ৩০ বছরেরও অধিক অভিজ্ঞতাসম্পন্ন। দেশের সফল তরুণ উদ্যোক্তাদের মধ্যে একজন।

রোমো রউফ চৌধুরী বর্তমানে র‍্যানকন গ্রুপের চেয়ারম্যান। র‍্যানকন গ্রুপের ৩০ টিরও বেশি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে, এর মধ্যে কয়েকটি হলো র‍্যানকন মোটরবাইকস্ লিমিটেড, র‍্যানকন মোটরস্ লিমিটেড, র‍্যাংগস্ লিমিটেড, র‍্যাংগস্ প্রপার্টিজ লিমিটেড, র‍্যানকন অটোমোবাইলস লিমিটেড, র‍্যানকন ওশেনা লিমিটেড, র‍্যানকন সি ফিশিং লিমিটেড ও র‍্যানকন ইলেকট্রনিকস লিমিটেড।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৪০ এএম | বুধবার, ২৬ জুন ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com