জনতা ব্যাংকে শাখা ব্যবস্থাপক সম্মেলন

ব্যাংকের খবর ডেস্ক   |   মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   78 বার পঠিত

সংগৃহীত ছবি

জনতা ব্যাংক পিএলসির বরিশাল ও ফরিদপুর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন গত শনিবার মাদারীপুরের হর্টিকালচার সেন্টারে অনুষ্ঠিত হয়। সম্মেলনে ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. আবদুল জব্বার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বরিশাল ও ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে ব্যাংকের ডিএমডি মো. ফয়েজ আলম, মো. নুরুল ইসলাম মজুমদার ও মো. নুরুল আলম, এফসিএমএ, এফসিএ (সিএফও) এবং এসএএমডির জিএম রুহিয়া আখতার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে এমডি অ্যান্ড সিইও মো. আবদুল জব্বার ব্যাংকের সব সূচকের শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে উপস্থিত শাখা ব্যবস্থাপকদের নির্দেশনা দেন। এ ছাড়া সিএমএসএমই ঋণ বিতরণ বৃদ্ধি, স্বল্প সুদে আমানত সংগ্রহ, ফরেন রেমিট্যান্স বৃদ্ধি, শ্রেণিকৃত আদায় এবং অবলোপন করা ঋণ হ্রাস ও গ্রাহক সেবার মান উন্নয়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন। বরিশাল ও ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের আওতাধীন এরিয়া ও শাখা প্রধানরা সম্মেলনে অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৪ এএম | মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com