শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জয়সোয়ালকে আউট দেওয়া শরফুদ্দৌলার সিদ্ধান্তের পক্ষে কারা, বিপক্ষে কারা

  |   বুধবার, ০১ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   120 বার পঠিত

জয়সোয়ালকে আউট দেওয়া শরফুদ্দৌলার সিদ্ধান্তের পক্ষে কারা, বিপক্ষে কারা

আউট হয়ে ফিরছেন জয়সোয়ল।

প্যাট কামিন্সের কট বিহাইন্ডের আবেদনে সাড়া দেননি মাঠের আম্পায়ার। তবে অস্ট্রেলিয়ার রেফারেল নেওয়ার পর টিভি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ রিপ্লে দেখে কট বিহাইন্ড ঘোষণা করেন জয়সোয়ালকে। যদিও স্নিকো মিটারে কোনো ব্যাট কিংবা গ্লাভসের সঙ্গে বলের সংযোগের কোনো স্পাইক দেখায়নি। বলের গতিপথের পরিবর্তন দেখেই আউট ঘোষণা করেন বাংলাদেশের এই আম্পায়ার। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের শেষ দিনে ভারতের ওপেনার যশস্বী জয়সোয়ালের এই  আউট নিয়ে বিতর্ক চলছেই। নিয়ে অস্ট্রেলিয়া-ভারতের দুই অধিনায়কসহ কথা বলেছেন সাবেক অনেক তারকাই। জয়সোয়ালের সেই আউট নিয়ে কে কী বললেন…

রোহিত শর্মা, ভারত অধিনায়ক

রোহিত শর্মা
আমি জানি না এ নিয়ে কী বলব। কারণ, প্রযুক্তিতে কিছু দেখা যায়নি। কিন্তু খালি চোখে দেখে মনে হয়েছে, সে (জয়সোয়াল) কিছু একটাতে (ব্যাট) লাগিয়েছে। আম্পায়াররা প্রযুক্তি কীভাবে ব্যবহার করতে চান, তা আমি জানি না। তবে ন্যায়পরায়ণতার খাতিরেই বলছি, আমার মনে হয়, সে বলটা ছুঁয়েছে…। আমরা জানি, প্রযুক্তি শতভাগ সঠিক নয়। বেশির ভাগ সময় আমরাই এর ভুল সিদ্ধান্তের শিকার হচ্ছি…এখানে আমরা দুর্ভাগা।’

প্যাট কামিন্স, অস্ট্রেলিয়া অধিনায়ক

প্যাট কামিন্স
যশস্বীও নিশ্চিত জানত, বল লেগেছে। স্নিকো দেখার পর মনোভাব বদলেছে ও। পরিষ্কার দেখা গিয়েছে, ব্যাটে লেগে বলের গতিপথ বদলেছে। আমরা যখন রেফারেল নিলাম, ওর মাথা নিচু হয়ে গেল কারণ সে জানত ব্যাটে বল লেগেছে। ভাগ্য ভালো স্নিকো মিটার কিছু না দেখালেও অন্য কিছু প্রমাণ ছিল যে এটি আউটই।

সুনীল গাভাস্কার, ভারতের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার

সুনীল গাভাস্কার

আমরা অনেকবার দেখেছি, বল সিমে পড়ে ব্যাটে না লেগে খুব কাছ দিয়ে গিয়ে দেরিতে সুইং করে। দূর থেকে মনে হয়, বল ব্যাটের কানায় লেগেছে…দেখার ভুলের কারণে মনে হয়, বল ব্যাটে লেগেছে। এখানেও দেখার ভুলই হয়েছে। প্রযুক্তি যদি বলে এটা আউট নয়, তাহলে আউট দেওয়ার সুযোগ নেই।

সাইমন টফেল, সাবেক আম্পায়ার

সাইমন টফেল
আমার মতে, ওটা আউট। তৃতীয় আম্পায়ার শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্তই নিয়েছেন…আম্পায়ার যখন ব্যাট থেকে (বলের) পরিষ্কার বিচ্যুতি দেখেছেন, তখন আর এগোনো কিংবা বিষয়টি প্রমাণে কোনো প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন নেই। পরিষ্কার বিচ্যুতিটাই চূড়ান্ত প্রমাণ। এ ক্ষেত্রে তৃতীয় আম্পায়ারের কাছ থেকে আমরা যেটা দেখলাম, তাঁরা দ্বিতীয় পর্যায়ের প্রযুক্তি ব্যবহার করেছেন। যে কারণে বিচ্যুতির পক্ষে একই চূড়ান্ত প্রমাণ অডিওতে বোঝা যায়নি। শেষ পর্যন্ত তৃতীয় আম্পায়ার পরিষ্কার বিচ্যুতির পক্ষে থেকে সঠিক কাজটাই করেছেন এবং মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টেছেন। আমার মতে, সঠিক সিদ্ধান্তই নেওয়া হয়েছে।

মার্ক ওয়াহ, অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার

মার্ক ওয়াহ
সোজা কথাটা হলো, জয়সোয়াল পরিষ্কার আউট। ব্যাট-গ্লাভসে লেগে (বলের) পরিষ্কার বিচ্যুতি ঘটেছে। জানি না এটা কীভাবে (মাঠের) আম্পায়ারের চোখ এড়িয়ে গেল। স্নিকোতে বোঝা যায়নি, কারণটা সম্ভবত খুব আলতো করে লেগেছে। তবে শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্তই নেওয়া হয়েছে।

রবি শাস্ত্রী, ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার

রবি শাস্ত্রী
তৃতীয় আম্পায়ার চাইলে স্নিকো না-ও মানতে পারেন। সেই ক্ষমতা তার আছে। তিনি দেখছেন বল গ্লাভসে লাগার পর দিক পরিবর্তন করেছে। তাই তিনি আউট দিয়েছেন। আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত।
Facebook Comments Box
advertisement

Posted ৬:৪৭ পূর্বাহ্ণ | বুধবার, ০১ জানুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com