শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এখনই বাজারে আসছে না মেগান মার্কেলের নতুন ব্র্যান্ড

  |   বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   80 বার পঠিত

এখনই বাজারে আসছে না মেগান মার্কেলের নতুন ব্র্যান্ড

এখনই বাজারে আসছে না মেগান মার্কেলের নতুন ব্র্যান্ড

মেগান মার্কেলের লাইফস্টাইল ব্র্যান্ড অ্যাস এভার নিয়ে তার অনুরাগীদের অনেক প্রত্যাশা। এর পাশাপাশি সাবেক ডাচেস অব সাসেক্সের নতুন প্রকল্পের মধ্যে রয়েছে নেটফ্লিক্স রিয়েলিটি শো ‘উইথ লাভ, মেগান’। এ অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়ার বাড়িতে তাকে রান্না ও বাগান করতে দেখা যাবে, যেখানে অতিথি হিসেবে থাকবেন তার বিখ্যাত কয়েকজন বন্ধু। গত মাসে প্রচারের কথা থাকলেও লস অ্যাঞ্জেলেসের দাবানলের কারণে সিরিজটি মার্চ পর্যন্ত পিছিয়ে গেছে। এর মধ্যে শোনা যাচ্ছে, মেগানের নতুন ব্র্যান্ডের পণ্য বাজারে আসতে আরো কয়েক মাস সময় লাগবে। নেটফ্লিক্সের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে অ্যাস এভার পণ্য বিক্রি করবেন তিনি। প্রিন্স হ্যারি ও মেগানের ঘনিষ্ঠ বন্ধু পোলো খেলোয়াড় নাচো ফিগুয়েরাস সম্প্রতি ইনস্টাগ্রামে ডাচেসের রাস্পবেরি জ্যাম ও কুকুরের বিস্কুটের একটি প্যাকেজ শেয়ার করেছেন। এছাড়া ট্রেডমার্ক আবেদন অনুযায়ী এ ব্র্যান্ডের আওতায় টেবিলওয়ারের মতো হোমগুডস, রান্নার বই, খাবার, পোষা প্রাণীর খাবার এবং রান্নাঘরের সামগ্রী বিক্রি হবে। এছাড়া একটি রিটেইল স্টোর খোলার পরিকল্পনাও রয়েছে মেগান মার্কলের। যেখানে থাকবে টেক্সটাইল, টেবিলওয়্যার, রান্নার বই, জেলি, জ্যাম, মারমালেড, স্প্রেড, মাখন ও ভোজ্য তেল। ফেব্রুয়ারির শুরুতে মেগান লাইফস্টাইল ব্র্যান্ডের নতুন নাম ঘোষণা করেন, যা আগে আমেরিকান রিভেইরা অরচার্ড নামে পরিচিত ছিল। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আপত্তির কারণে নামটি বাদ দিতে বাধ্য হন মেগান মার্কেল। কারণ আমেরিকান রিভেইরা সান্তা বারবারায় সাধারণভাবে ব্যবহৃত একটি নাম। এ কারণে একচ্ছত্র ব্যবহারের অনুমোদন দেয়া হয়নি। অবশ্য অ্যাস এভারের পিছু নিয়েছে বিতর্ক। কারণ স্পেনের মায়োর্কা দ্বীপের পোরেরেস নামের ছোট শহর দাবি করেছে যে, মেগানের লোগোটি তাদের শহরের প্রতীক থেকে নকল করা হয়েছে। এছাড়া নিউইয়র্কের একটি পোশাক ব্র্যান্ডের নাম অ্যাস এভার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মেগানের কোম্পানির সঙ্গে তারা কোনোভাবে জড়িত নয়। খবর ইনডিপেন্ডেন্ট

Facebook Comments Box
advertisement

Posted ৫:০২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com