শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ

  |   বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   81 বার পঠিত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। গতকাল রাতে এক ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

২০২১ সালের নভেম্বরে জিম্বাবুয়ে সফরে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন মাহমুদউল্লাহ রিয়াদ। গত বছরের অক্টোবরে ভারতের বিপক্ষে সিরিজ শেষে বিদায় জানান টি২০ ফরম্যাটকে। এবার ওয়ানডে ফরম্যাট থেকেও নিজেকে গুটিয়ে নিলেন তিনি।

দীর্ঘ ১৮ বছর ধরে বাংলাদেশ দলের হয়ে খেলা মাহমুদউল্লাহ ফেসবুকে লিখেছেন, ‘সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে সবসময় সমর্থন করেছেন।’

২০০৭ সালের জুলাইয়ে কলম্বোয় শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন মাহমুদউল্লাহ রিয়াদ।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৫৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com