শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মেয়েদের অবিশ্বাস্য জয়

  |   মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   198 বার পঠিত

মেয়েদের অবিশ্বাস্য জয়

মেয়েদের অবিশ্বাস্য জয়

বিশ্বকাপ বাছাই পর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানের লাহোরে আগে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ২৩৫ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। এ রান তাড়া করতে নেমে ৯৪ রানে ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। যদিও শেষ পর্যন্ত রিতু মনির বীরত্বপূর্ণ ব্যাটিংয়ে ২ উইকেটের নাটকীয় জয় তুলে নেয় নিগার সুলতানার দল। রিতু মনি ক্যারিয়ারসেরা ৬১ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন। ১৮ বলে ১৭ রান করে অপরাজিত ছিলেন নাহিদা আক্তার।

১৮৬ রানে অষ্টম উইকেট পতনের পর নাহিদা আক্তারকে নিয়ে নবম উইকেটে রেকর্ড ৫৪ রান যোগ করে বাংলাদেশকে জিতিয়েছেন রিতু মনি। এ জুটিতে আগের রেকর্ড ছিল পান্না ঘোষ ও জাহানারা আলমের ৩৭ রান। তাদের কৃতিত্বে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ।

থাইল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়া জয়ের পর এবার আয়ারল্যান্ডকে থ্রিলার লিখে হারাল বাংলাদেশ। টানা দুই জয়ে ছয় দলের বাছাই পর্বে টেবিলের শীর্ষে উঠে গেল নিগার সুলতানার দল। ছয় দলের মধ্যে শীর্ষ দুই দল উঠবে বিশ্বকাপে। আইরিশরা টানা তিন ম্যাচেই হেরেছে। আগামীকাল স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

এর অধিনায়ক গ্যাবি লুইস (২৪), লরা ডিলানি (৬৩), ওরলা প্রেন্ডারগাস্ট (৪১) ও অ্যামি হান্টারের (৩৩) ব্যাটে ভর করে ২৩৫ রান তুলতে সমর্থ হয় আয়ারল্যান্ড।

লড়াই করার মতো সংগ্রহ বোর্ডে পেয়েই আত্মবিশ্বাসী হয়ে ওঠে আইরিশ বোলাররা। তারা দলীয় ২ রানের মধ্যে বাংলাদেশের দুই ওপেনার ফারজানা হক পিংকি ও ইশমা তানজিমকে সাজঘরে পাঠায়। নিগারকে নিয়ে ৫২ রানের জুটি গড়ে সাজঘরের পথ ধরেন শারমিন আক্তার সুপ্তাও। তিনি করেন ৪৫ বলে ২২ রান। নিগার ৬৮ বলে ৫১ রান করলেও দলের সংগ্রহ একশ হওয়ার আগেই বিদায় নেন। কঠিন বিপদে পড়ে বাংলাদেশ। এরপর রিতু মনি, ফাহিমা খাতুন (২৩ বলে ১৯) ও নাহিদা আক্তার স্বপ্ন বাঁচিয়ে রাখেন দলের। শেষ পর্যন্ত মধুর এক জয় নিয়ে মাঠ ছাড়েন নিগার ও তার সতীর্থরা।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com