| বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 200 বার পঠিত
তৃতীয় দিনশেষে বাংলাদেশের ১১২ রানের লিড
জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে গতকাল বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিন ৪৪ ওভার ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলেছে বাংলাদেশ। দিনশেষে সংগ্রহ ৪ উইকেটে ১৯৪ রান। দুই ইনিংস মিলিয়ে স্বাগতিক দলের লিড ১১২ রানের।
সোমবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত বৃষ্টি হওয়ায় তৃতীয় দিনের খেলা বিলম্বিত হয়। প্রথম সেশনে খেলাই হয়নি। বেলা ১টায় খেলা শুরু হওয়ার পর দ্বিতীয় সেশনে ২৮.৪ ওভার ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে ৯৮ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ।
তৃতীয় সেশনে সন্ধ্যা ৬টা পর্যন্ত খেলা মাঠে গড়ানোর কথা থাকলেও আলোকস্বল্পতায় ৫টার আগেই শেষ দিনের খেলা। এ সেশনে মাত্র ১৫.২ ওভারের খেলা হয়। এটুকু সময়ে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে তুলেছে ৩৯ রান। জাকের আলী দারুণ সঙ্গ দেন শান্তকে। গত বছর অক্টোবরে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেকের পর টানা তিন টেস্ট ফিফটি করা এ ডানহাতি ব্যাটার এবার সিলেটে চতুর্থ টেস্টেও ফিফটির সম্ভাবনা জাগিয়েছেন। গতকাল দারুণ দৃঢ়তা দেখিয়ে ৩ বাউন্ডারিতে ২১ রান করে অপরাজিত হবিগঞ্জের এ ক্রিকেটার। শান্ত ৭ বাউন্ডারিতে করেছেন ৬০ রান।
Posted ৫:০৪ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam