শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

টানা দুই জয়ে সিরিজ পাকিস্তানের

  |   শনিবার, ৩১ মে ২০২৫   |   প্রিন্ট   |   76 বার পঠিত

টানা দুই জয়ে সিরিজ পাকিস্তানের

টানা দুই জয়ে সিরিজ পাকিস্তানের

লাহোরে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে ২০১ রানের সৌধ গড়ে পাকিস্তান। বুধবার এ মাঠেই ৭ উইকেটে ২০১ রান তুলেছিল স্বাগতিকরা। জবাব দিতে নেমে বাংলাদেশ হেরেছিল ৩৭ রানে। শুক্রবার রাতেও দাপটে জিতল স্বাগতিক দল। বাংলাদেশ ১৪৪ রানে গুটিয়ে যায়। এ ম্যাচে ৫৭ রানের জয়ে ২-০তে সিরিজ জিতে নিল আগা সালমানের দল। রোববার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।

টস জিতে ব্যাট করতে নেমে সাহিবজাদা ফারহান ও হাসান নওয়াজের ফিফটিতে বড় সংগ্রহ গড়ে পাকিস্তান। ফারহান ৪১ বলে ৪ বাউন্ডারি ও ৬ ছক্কায় ৭৪ এবং নওয়াজ ২৬ বলে ২ বাউন্ডারিও ৩ ছক্কায় ৫১ রানে অপরাজিত থাকেন। এছাড়া ২৫ বলে ৪১ রান করেন মোহাম্মাদ হারিস। তানজিম হাসান সাকিব ৩৬ রানে ও হাসান মাহমুদ ৪৭ রানে দুটি করে উইকেট নেন। একটি উইকেট নেন রিশাদ হোসেন। ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। বোলার তানজিম হাসান সাকিব লড়াই করে দলকে ১৪৪ রান এনে দেন। তিনি ৩১ বলে ৫০ রান করেন। তানজিদ হাসান সাকিব করেন ১৯ বলে ৩৩ রান।
Facebook Comments Box
advertisement

Posted ৪:৩২ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com