| সোমবার, ১৬ জুন ২০২৫ | প্রিন্ট | 91 বার পঠিত
সিতারে জামিন পার-এর দৃশ্য কাটতে রাজি নন আমির
২০ জুন মুক্তির কথা রয়েছে আমির খানের নতুন সিনেমা ‘সিতারে জামিন পার’। তবে মুক্তির আগেই আরএস প্রসন্ন পরিচালিত সিনেমা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ছবিটি নিয়ে সার্টিফিকেশন বোর্ডের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন প্রযোজক আমির খান। সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) সিনেমায় দুটি দৃশ্য কর্তনের পরামর্শ দিয়েছে। কিন্তু তিনি কোনো পরিবর্তন করতে রাজি হননি, ফলে সার্টিফিকেট পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে সিনেমাটির। ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে খবরটি জানিয়েছে।
Posted ৪:১৫ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ জুন ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam