শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

উড়োজাহাজে ঝুলে অভিনয়ে নারাজ ব্র্যাড পিট

  |   মঙ্গলবার, ১৭ জুন ২০২৫   |   প্রিন্ট   |   76 বার পঠিত

উড়োজাহাজে ঝুলে অভিনয়ে নারাজ ব্র্যাড পিট

উড়োজাহাজে ঝুলে অভিনয়ে নারাজ ব্র্যাড পিট

একই সিনেমায় একাধিক তারকাকে দেখার ইচ্ছা থাকে দর্শকের। প্রযোজকরাও বিষয়টা পছন্দ করেন। কেননা এ ফর্মুলায় বেশি দর্শক পাওয়া যায়, সিনেমা হিট হয়। সম্প্রতি ব্র্যাড পিট এ বিষয়ে কথা বললেন। ‘মিশন: ইম্পসিবল—ফাইনাল রেকনিং’ প্রসঙ্গে এ কথা এসেছে। তিনি জানান যে টম ক্রুজের সঙ্গে অভিনয় করার সুযোগ পেলে খুশিই হবেন। তবে একটা শর্ত রেখেছেন। তিনি উড়োজাহাজে ঝুলতে পারবেন না।

টম ক্রুজ ও ব্র্যাড পিট ১৯৯৪ সালে স্ক্রিন শেয়ার করেছিলেন ‘ইন্টারভিউ উইথ ভ্যাম্পায়ার’ সিনেমায়। এ সিনেমার পর তারা দুজন একসঙ্গে গো কার্ট চালাতেন। সম্প্রতি জোসেফ কোসিনস্কি পরিচালিত আসন্ন সিনেমা ‘এফ ওয়ান’ নিয়ে প্রশংসা করেছেন টম। বিষয়টিকে সৌহার্দ্যপূর্ণ বলে মন্তব্য করেছেন পিট। ই! নিউজের সঙ্গে এ কথোপকথনেই পিট মজা করে কিছু বিষয় বলেছেন।
টম ক্রুজের সঙ্গে আবার সিনেমা করবেন কিনা এমন প্রশ্নের উত্তরে পিট বলেন, ‘করাই যায়। কিন্তু আমি উড়োজাহাজ থেকে ঝুলতে পারব না। এরপর টম যদি সিনেমা নির্মাণ করে আর সেখানে আমি থাকি, তাকে সেটা মাটিতেই শুট করতে হবে।’

মূলত মিশন: ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজিতে বেশকিছু সিকোয়েন্স আছে যা টম ক্রুজ উড়োজাহাজ নিয়ে করেছেন। সবারই জানা টম নিজের স্টান্ট নিজে করেন। এবার একটা উড়োজাহাজে তিনি রীতিমতো ঝুলে থেকে একটি স্টান্ট করেছেন।

তবে ধারণা করা হচ্ছে এবারের সিনেমায় ব্র্যাড পিটকেও স্টান্ট করতে দেখা যাবে, যেমনটা তিনি আগে করেননি। আসন্ন সিনেমার বিষয় নিয়ে ব্র্যাড পিট বলেন, ‘এ সিনেমার পরিসর বড়। সত্যি বলতে অনেক বড়। এখানে যে ড্রাইভিং দেখা যাবে, তা আগে দেখা যায়নি। আমি এমন কিছু আগে করিনি। এটা অনেকটা রোলার কোস্টার রাইডের মতো হতে যাচ্ছে।’

Facebook Comments Box
advertisement

Posted ৫:০২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com