শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

১৩ বিভাগে পুরস্কার পেয়েছে ‘দ্য স্টুডিও’

  |   মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   108 বার পঠিত

১৩ বিভাগে পুরস্কার পেয়েছে ‘দ্য স্টুডিও’

পুরস্কার মৌসুমে দর্শকের নজর থাকে এমির দিকে। গতকাল হয়ে গেল এমির ৭৭তম আসর। প্রতি বছরই কোনো কোনো কনটেন্ট আগে থেকেই আলোচনায় থাকে এবং পুরস্কার পায়। আবার কোনোটি আলোচনায় থেকেও পুরস্কৃত হয় না। আবার কোনোটি একসঙ্গে অনেক পুরস্কার পায়। সে রকম কিছু ঘটনা ছিল এ বছরও। তবে বাজিমাত করেছে ‘দ্য স্টুডিও’। মোট ১৩টি বিভাগে পুরস্কার পেয়েছে কমেডি সিরিজটি।

অ্যাপল টিভি প্লাসের হলিউড স্যাটায়ার দ্য স্টুডিও দর্শক মাতিয়েছে। প্রাইমটাইম ও ক্রিয়েটিভ আর্টস এমিসহ মোট ১৩টি পুরস্কার জিতেছে সিরিজটি। এর মধ্যে সেরা কমেডি সিরিজের পুরস্কারও রয়েছে। অনুষ্ঠানটি আগের সপ্তাহে অনুষ্ঠিত ক্রিয়েটিভ আর্টস এমি থেকে এরই মধ্যে নয়টি পুরস্কার জিতেছিল। এরপর দ্রুত আরো একটি পুরস্কার জেতে। সেথ রোজেন সেরা কমেডি অভিনেতার পুরস্কার জিতে নেন। রোজেন ও তার দীর্ঘদিনের সঙ্গী ইভান গোল্ডবার্গ পরবর্তী সময়ে আবার মঞ্চে ওঠেন কমেডি সিরিজে পরিচালনার জন্য পুরস্কার গ্রহণ করতে। এ পুরস্কার দ্য স্টুডিওকে ইতিহাসে সর্বাধিক এমি পুরস্কারপ্রাপ্ত নবাগত কমেডি সিরিজ হিসেবে প্রতিষ্ঠা করে।

রোজেন ও গোল্ডবার্গ এরপর পিটার হাইক, অ্যালেক্স গ্রেগরি ও ফ্রিদা পেরেজের সঙ্গে মিলে কমেডির জন্য সেরা গল্প, চিত্রনাট্য তথা লেখার পুরস্কারও জেতেন। ফলে দ্য স্টুডিও এক বছরে সর্বাধিক এমি জয়ী কমেডি সিরিজ হিসেবে ইতিহাসে স্থান করে নেয়। মোইরা ডেমোস (২০১৬), অ্যামি শারম্যান-প্যালাডিনো (২০১৮) ও ড্যান লেভি (২০২০)-এর সঙ্গে রোজেনও এক রাতে সর্বাধিক এমি জেতার রেকর্ডে যুক্ত হন।

লিমিটেড সিরিজ বিভাগে বড় বিজয়ী ছিল ‘অ্যাডোলেসেন্স’। সিরিজটি মোট আটটি পুরস্কার জিতেছে। এর মধ্যে সেরা লিমিটেড সিরিজের পাশাপাশি প্রধান অভিনেতা হিসেবে স্টিফেন গ্রাহাম, সহ-অভিনেতা হিসেবে ওয়েন কুপার ও সহ-অভিনেত্রী হিসেবে এরিন ডোহার্টি পুরস্কার পান। জ্যাক থর্ন ও গ্রাহাম মিলে লিমিটেড সিরিজের জন্য সেরা লেখার পুরস্কারও জেতেন।

\ক্রিয়েটিভ আর্টস এমি থেকে আগেই আটটি পুরস্কার জিতেছিল দ্য পেঙ্গুইন। এবার লিমিটেড সিরিজ বিভাগে প্রধান অভিনেত্রীর পুরস্কার জিতেছে। এটি পেয়েছেন তারকা ক্রিস্টিন মিলিয়োটি।

Facebook Comments Box
advertisement

Posted ১১:০৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com