শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সুপার ফোরেও ভারতের কাছে হারল পাকিস্তান

  |   সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   97 বার পঠিত

সুপার ফোরেও ভারতের কাছে হারল পাকিস্তান

ভারতের বিপক্ষে হারের বৃত্তেই থাকল পাকিস্তান। টি-টোয়েন্টিতে বিশ্বকাপ ও এশিয়া কাপ মিলিয়ে টানা চার ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হারল তারা। চলতি এশিয়া কাপে দুবাইয়ে গ্রুপ পর্বে বিধ্বস্ত হওয়ার পর গতকাল একই মাঠে সুপার ফোরের ম্যাচেও হেরেছে সালমান আগার দল। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রান তুলতে সমর্থ হয় পাকিস্তান। ব্যাটিং শক্তিধর ভারত এ রান তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে।

পাকিস্তান ১৭১ রান তোলার পর লড়াইয়ের আভাস মিললেও বাস্তবে তেমনটি ঘটল না। ভারতের তারকাখচিত ব্যাটিং লাইনআপের কাছে আত্মসমর্পণই করল পাকিস্তানি বোলাররা। ওপেনিং জুটিতেই ৫৯ বলে ১০৫ রান তুলে ম্যাচটি প্রায় শেষ করে দেন অভিষেক শর্মা ও ভারতের টেস্ট অধিনায়ক শুবমন গিল। দশম ওভারে গিলকে বোল্ড করে জুটি ভাঙেন ফাহিম আশরাফ। ২৮ বলে ৮ বাউন্ডারিতে ৪৭ রান করেন গিল।

পরের ওভারেই সূর্যকুমার যাদব (০) সাজঘরে ফিরে যান হারিস রউফের শিকার হয়ে। অল্প সময়ের ব্যবধানে ২ উইকেট হারালেও টলেনি ভারত, কারণ ৫৭ বলে মাত্র ৬৬ রানের সহজ সমীকরণের সামনে ছিল তারা। ফিফটির পর ঝড়ো ব্যাটিং করতে থাকা অভিষেককে থামান স্পিনার আবরার আহমেদ। তার বলে ছক্কা মারতে গিয়ে সীমানার কাছে হারিস রউফের হাতে ধরা পড়েন তিনি। এরপর সাঞ্জু স্যামসনকে নিয়ে ২৬ বলে ২৫ ও হার্দিক পান্ডিয়াকে নিয়ে ১৩ বলে ২৬ রানের জুটিতে ভারতকে দাপটে জিতিয়ে মাঠ ছাড়েন তিলক ভার্মা।

এর আগে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সূর্যকুমার। দুবাইয়ে ১৪ সেপ্টেম্বর গ্রুপ ম্যাচের মতো এদিনও পাকিস্তান অধিনায়ক সালমান আগার সঙ্গে হাত মেলাননি কিংবা কথাও বলেননি ভারতীয় অধিনায়ক। আগের ম্যাচের মতোই টস ও ম্যাচের ফল গেল তার পক্ষে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪২ পূর্বাহ্ণ | সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com