শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মাঠে ফিরেই নেইমারের গোল

  |   বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   224 বার পঠিত

মাঠে ফিরেই নেইমারের গোল

সংগৃহীত ছবি

লম্বা সময় পরে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে মাঠে নেমেছেন নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান তারকা শুরুর একাদশে ফিরেই গোল করেছেন।

প্রাক মৌসুমের প্রীতি ম্যাচে বৃহস্পতিবার জেওনবাকের বিপক্ষে খেলছে পিএসজি। ওই ম্যাচে ৪০ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন নেইমার। ওই লিড ধরে রেখে প্রথমার্ধ শেষ করে প্যারিসের ক্লাবটি।

নেইমার পাঁচ মাস পরে ম্যাচ খেলতে মাঠে নেমেছেন। ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি গোড়ালির ইনজুরিতে পড়েন ব্রাজিলিয়ান তারকা। এরপর সার্জারি করাতে হয়েছে তার পায়ে।

ফেব্রুয়ারির পরে পিএসজির হয়ে কোন ম্যাচ খেলতে পারেননি তিনি। প্রাক মৌসুমের শুরুর ম্যাচগুলোতেও খেলতে পারেননি। এবার লিগ শুরুর আগের ম্যাচে মাঠে নামলেন এই তারকা। ১৩ আগস্ট লিগের প্রথম ম্যাচ থেকে খেলতে তাই কোন বাধা নেই তার।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৩৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com