শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ব্রাজিলের কারাগারে ৪ আর্জেন্টাইন নারী ফুটবলারকে আটক রাখার নির্দেশ

  |   মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   205 বার পঠিত

ব্রাজিলের কারাগারে ৪ আর্জেন্টাইন নারী ফুটবলারকে আটক রাখার নির্দেশ

ব্রাজিলের কারাগারে ৪ আর্জেন্টাইন নারী ফুটবলারকে আটক রাখার নির্দেশ

শনিবার প্রীতিম্যাচে বর্ণবাদী আচরণের দায়ে ব্রাজিলে গ্রেফতার করা হয়েছে চার আর্জেন্টাইন ফুটবলারকে। সোমবার তাদের হাজির করা হয় আদালতে। সেখান থেকেই নির্দেশনা আসে তাদের প্রিভেনটিভ ডিটেনশন বা আটকে রাখার।

প্রীতি ফুটবল টুর্নামেন্ট লেডিস কাপ খেলতে গিয়ে এমন বিপত্তির মাঝে পড়েছেন আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভারপ্লেটের চার নারী ফুটবলার। ব্রাজিলের সাও পাওলো শহরে গ্রেমিও’র বিপক্ষে ম্যাচ চলাকালে ঘটে এই ঘটনা। ১-১ সমতায় ম্যাচ চলাকালে বর্ণবাদের অভিযোগ তুলে মাঠ ছেড়ে যান গ্রেমিওর নারী ফুটবলাররা।

এরপরেই আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেটের ৬ ফুটবলারকে লাল কার্ড দেখান রেফারি। পরে ম্যাচ চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট খেলোয়াড়ও ছিল না আর্জেন্টাইন ক্লাবটির। গ্রেমিওকে বিজয়ী ঘোষণা করা হয় ৩-০ গোলের ব্যবধানে। এরপরেই আটক করা হয় সেই চার নারী ফুটবলারকে। আটককৃত সেই নারী ফুটবলাররা হলেন- কান্দেলা দিয়াজ, কামিলা দুয়ার্তে, হুয়ানা কানগারো এবং মিলাগরোস দিয়াজ।

সোমবার এই চারজনকে আটকে রাখার নির্দেশ দিয়েছেন ব্রাজিলের একটি আদালত। সাও পাওলোর জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন নারী ফুটবলারদের ব্রাজিল ছেড়ে যাওয়া ঠেকাতেই আটক রাখার সিদ্ধান্ত নিয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৩৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com