শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সংকট সমাধানে বসছে তিন নাট্য সংগঠন

  |   রবিবার, ১৩ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   110 বার পঠিত

সংকট সমাধানে বসছে তিন নাট্য সংগঠন

সংগৃহীত

জানা গেছে, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব), ডিরেক্টরস গিল্ড ও অভিনয়শিল্পী সংঘ—এই তিন সংগঠন আজ (রোববার) বিকেলে একসঙ্গে বসছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন টেলিপ্যাবের সাধারণ সম্পাদক সাজু মুনতাসির।

তিনি বলেন, ‘সাম্প্রতিক কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা বিব্রত। আসলে এভাবে চলতে দেওয়া যায় না। কঠোর ব্যবস্থা না নিলে এমন চলতেই থাকবে। আমরা সবার অভিযোগ শুনে দায়ীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব।’

গত শুক্রবার (৪ আগস্ট) রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে শুটিং সেটে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। এই ঘটনায় পরবর্তীতে সহশিল্পী আরশ খানের বিরুদ্ধে অনৈতিক সুবিধা চাওয়ার অভিযোগ তোলেন চমক। ইতোমধ্যে আরশ খান ও পরিচালক আদিব হাসানের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এই অভিনেত্রী।

চমকের অভিযোগ, ‘একসময় আরশ আমার খুব ভালো বন্ধু ছিল। তার সঙ্গে বেশ কিছু কাজও করেছি। কিন্তু এই বন্ধুত্বের আড়ালে আরশ আমার কাছে বেশি কিছু দাবি করে বসে। এর মধ্যে আমি ইন্ডাস্ট্রির বেশ কিছু নায়িকার কাছ থেকে তার চারিত্রিক বৈশিষ্ট্যের কথা জানতে পারি। জানার পর বন্ধুত্বের বেশি যে সম্পর্ক ও গড়তে চেয়েছিল তাতে আমি রাজি হইনি। এরপর আমি তাকে জানাই যদি সে এভাবে আমাকে হ্যারাস করতে থাকে তাহলে আমি তার সঙ্গে আর কাজ করব না। প্রত্যুত্তরে আরশ আমাকে জানায়, সে আমার সঙ্গে প্রফেশনালি কাজ করবে, এ ধরনের কথা আর বলবে না।’

তিনি আরও বলেন, ‘আরশের সঙ্গে এরপর বেশ কিছু কাজের অফার আসে আমার কাছে। কিন্তু আমি তাতে রাজি হইনি। এতে আমার প্রতি তার ক্ষোভ তৈরি হয়। তার সঙ্গে সম্পর্কে না জড়ানোর ক্ষোভে আমাকে শুটিং সেটে অনাকাঙ্ক্ষিতভাবে টাচ করা হতো। ফোন করে বিরক্ত করা হতো। এ ঘটনার সঙ্গে নাটকের পরিচালক আদিব হাসানও জড়িত। আরশ ও আদিব পরস্পর খুব ভালো বন্ধু।’

যদিও চমকের এই অভিযোগ অস্বীকার করেছেন আরশ খান। তার দাবি, সিনিয়র অভিনেতা মাসুম বাশারকে নিয়ে মিথ্যা অভিযোগে সায় না দেওয়াতে তার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলছে চমক।

Facebook Comments Box
advertisement

Posted ১১:০৮ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ আগস্ট ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com