শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আরব আমিরাতে মেয়েদের টানা দ্বিতীয় হার

  |   সোমবার, ০৩ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   86 বার পঠিত

আরব আমিরাতে মেয়েদের টানা দ্বিতীয় হার

আরব আমিরাতে মেয়েদের টানা দ্বিতীয় হার

বিদ্রোহ করা সাফজয়ী তারকাদের দলে না রেখে যে চ্যালেঞ্জ নিয়েছিলেন হেড কোচ পিটার বাটলার তাতে তিনি হেরে গেলেন। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টানা দ্বিতীয় প্রীতি ম্যাচে হারল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। প্রথম ম্যাচের মতোই গতকাল রাতের ম্যাচে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা হেরেছে ৩-১ গোলের ব্যবধানে।

অভিজ্ঞ দল আরব আমিরাতের সামনে প্রথমার্ধে দাঁড়াতেই পারেনি একঝাঁক নতুন খেলোয়াড় নিয়ে গড়া বাংলাদেশ। আফঈদা খন্দকারের দল মাঠ ছাড়ে ০-২ গোলে পিছিয়ে থেকে। বিরতির পর সমানে সমান। এ সময় এক গোল হজম করলেও প্রতিপক্ষকে এক গোল দিয়েছে বাটলারের শিষ্যরা। গোলটি করেন অধিনায়ক আফঈদা। তাতে অবশ্য হার এড়ানো যায়নি।
২০২৬ সালের এশিয়া কাপ বাছাই পর্ব সামনে রেখে আরব আমিরাতে দুই ম্যাচের সিরিজ খেলল বাংলাদেশ। আফঈদারা আজই দেশে ফিরবেন।
Facebook Comments Box
advertisement

Posted ৪:২৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com