শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নিজেকে বড় পর্দায় দেখতে চাইতেন রাকুল

  |   বুধবার, ২৩ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   203 বার পঠিত

নিজেকে বড় পর্দায় দেখতে চাইতেন রাকুল

নিজেকে বড় পর্দায় দেখতে চাইতেন রাকুল

রাকুল প্রীত সিং ভারতের একাধিক ইন্ডাস্ট্রিতে অভিনয় করেছেন। আল্লু অর্জুন, অজয় দেবগনের মতো তারকার বিপরীতে দেখা গেছে তাকে। কিছুদিন আগে বিয়ে করেছেন। গত অক্টোবরে পিঠে ব্যথা পেয়ে তিন মাসের বিরতি নিয়েছিলেন। সম্প্রতি এ অভিনেত্রী জানালেন, সবসময়ই তার মধ্যে অভিনয় করার একটা ইচ্ছা ছিল আর সেটা ছিল বড় পর্দায়।

দিল্লি থেকে এসেছিলেন রাকুল। সেখানে তার সৌন্দর্য আগেই চোখে পড়েছিল সবার। বলিউডে এসে তিনি অল্প সময়ের মধ্যেই সবার নজড় কাড়েন। তবে তার আগে দক্ষিণে অভিনয় করে দক্ষতার প্রমাণ রেখেছিলেন। অভিনয় করার ইচ্ছা রাকুলের পুরনো। এ নিয়ে তিনি বলেন, ‘আমি অনেক আগে থেকেই সিনেমায় কাজ করতে আগ্রহী ছিলাম। যখন কাজ শুরু করি, সবাই বলেছিল পাঁচ থেকে ছয় বছর হয়তো ক্যারিয়ার টিকে থাকবে। তবে এখন সময় বদলে যাচ্ছে। এখন বয়স কেবল একটা সংখ্যা। আমি অমিতাভ বচ্চন, টাবুকে দেখে অনুপ্রাণিত হয়েছি।’

সিনেমার প্রতি আগ্রহ কেমন করে এল। এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আসলে ছোটবেলা থেকেই বিষয়টা আমার মধ্যে ছিল। আমার নিজেকে নিজের কাছে খুব ভালো লাগত। আমি জানতাম, এ কাজ আমার পছন্দ। এছাড়া আমার পরিবার থেকে কখনো কোনো কাজে নিষেধ করা হতো না। তারপর একসময় আমার মনে হলো নিজেকে বড় পর্দায় দেখতে চাই।’

এত সব কথার মধ্যে কিছু পরামর্শও দিয়েছেন রাকুল। তবে নিজের মতো করে। বিশেষত একজন ‘পাবলিক ফিগার’ হিসেবে তিনি এসব কথা বলেন। রাকুল বলেন, ‘অভিনয় তো মূলত আমার কাজ। কে কী বলল, তা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। নিজের কাজটা ঠিকমতো করাটাই দায়িত্ব। সৌন্দর্য কেবল শারীরিক হয় না। অনেক সময় আমাদের প্রতি অবাস্তব কিছু আশাবাদ তৈরি করে দেয়া হয়। অথচ সৌন্দর্য ভেতরকার বিষয়।’

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৩ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com