শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রোনালদোকে রেখেই পর্তুগালের দল ঘোষণা

  |   শনিবার, ০২ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   80 বার পঠিত

রোনালদোকে রেখেই পর্তুগালের দল ঘোষণা

সংগৃহীত ছবি

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসেরে নাম লেখান ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরোপ ছেড়ে নতুন পরিবেশেও দুর্দান্ত ছন্দে পর্তুগিজ মহাতারকা। বয়স পেরিয়েছে ৩৮। তবে জাতীয় দলে এখনো গুরুত্ব কমেনি তার।

জাতীয় দলেও নিজের জায়গা ধরে রেখেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। তাকে রেখেই ২০২৪ সালের ইউরো বাছাইয়ে দল দিয়েছে পর্তুগাল। স্লোভাকিয়া ও লুক্সেমবার্গের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ২৪ সদস্যের দল দিয়েছে কোচ রবার্তো মার্টিনেজ।

বর্তমান কোচ মার্টিনেজ আগেই থেকেই বলছিলেন, রোনালদোর অভিজ্ঞতা ও উপস্থিতি দলকে বাড়তি উৎসাহ দিবে। রোনালদো ছাড়াও দলে আছেন জোয়াও কানসেলো, ব্রুনো ফের্নান্দেস, জোয়াও ফেলিক্স, দিওগো জোটা ও গঞ্চালো রামোসরা।

ডিফেন্ডার: ডিয়েগো দালোত, নেলসন সেমেডো, জোয়াও ক্যানসেলো, দানিলো পেরেইরা, রুবেন ডিয়াস, অ্যান্তোনিও সিলভা, গনকালো ইনাসিও ও টোটি গোমেজ।

মিডফিল্ডার: হোয়াও পালহিনহা, রুবেন নেভেস, ব্রুনো ফের্নান্দেস, ওতাভিও, ভিতিনহা ও বের্নার্দো সিলভা।

ফরোয়ার্ড: ক্রিশ্চিয়ানো রোনালদো (অধিনায়ক), রিকার্ডো হোর্তা, রাফায়েল লিয়াও, জোয়াও ফেলিক্স, পেদ্রো নেতো, গনসালো রামোস, ডিয়াগো জোতা।

/

Facebook Comments Box
advertisement

Posted ২:৪৮ অপরাহ্ণ | শনিবার, ০২ সেপ্টেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com