| রবিবার, ০৪ মে ২০২৫ | প্রিন্ট | 101 বার পঠিত
শুটিং শুরুর আগেই ১৭ কোটি রুপি আয় শ্রদ্ধার
গত বছর বলিউডের অন্যতম সফল সিনেমা ছিল ‘স্ত্রী টু’। সিনেমাটি ৮০০ কোটি রুপির বেশি আয় করেছিল। শ্রদ্ধা কাপুরের ক্যারিয়ার এর আগে থেকেই ভালো ছিল, তবে স্ত্রী টুর সাফল্যের পর তা আরো এগিয়ে গেছে। তিনি অন্য অনেকের চেয়ে বেশি পারিশ্রমিকও পাচ্ছেন। নতুন খবর হলো তার আসন্ন সিনেমা থেকে প্রায় ১৭ কোটি রুপি আয় করবেন শ্রদ্ধা কাপুর। সিনেমাটির প্রযোজক একতা কাপুর ও পরিচালনা করবেন রাহি অনিল বারভে।স্ত্রী টুর সাফল্যের পর শ্রদ্ধার কাছে একের পর এক সিনেমার প্রস্তাব এসেছে। কেবল বলিউড নয়, দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি থেকেও প্রস্তাব পেয়েছেন তিনি। কিন্তু শ্রদ্ধা কোনো সিনেমায় যুক্ত হননি। চিত্রনাট্য দেখে সিনেমা বাছাই করেছেন। অবশেষে একতা কাপুরের প্রস্তাবই পছন্দ করলেন। এমন একটি চিত্রনাট্য বেছে নিলেন যেখানে তিনিই প্রধান চরিত্র।সিনেমাটির নাম এখনো প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, এ বছরের দ্বিতীয়ার্ধে শুরু হবে শুটিং। ফ্লোরে সিনেমা গড়ানোর আগেই পারিশ্রমিক পেয়ে গেছেন শ্রদ্ধা। ১৭ কোটি রুপি পারিশ্রমিক দেয়া হয়েছে তাকে। এ নিয়ে বলিউড হাঙ্গামা লিখেছে, ‘এখন বলিউডের অভিনেত্রীদের ক্ষেত্রে এটি অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক। একতা কাপুরও সেটা খুব খুশি মনেই দিয়েছেন। স্ত্রী টুর সাফল্যের পর শ্রদ্ধার নতুন সিনেমাটি পরিচালনা করছেন রাহী অনিল বারভে।’
এর আগে রাহী নির্মাণ করেছিলেন ‘তুম্বাড়’। সিনেমাটি বক্স অফিসে সে সময় ভালো না করলেও এখন হিন্দি হররের ক্ষেত্রে এ সিনেমাকে দিশারি বলে মনে করেন অনেকে। সেখান থেকে আশা করা যাচ্ছে রাহী আবারো একটি দুর্দান্ত সিনেমা উপহার দেবেন। কিন্তু সেটি হরর হবে কিনা তা এখনো বোঝা যাচ্ছে না।
তবে সিনেমা যা-ই হোক, যেমনই হোক, শ্রদ্ধার আর্থিক মুনাফা সবচেয়ে বেশি। সিনেমাটির জন্য এককালীন পারিশ্রমিক বাদেও শ্রদ্ধা পাবেন লভ্যাংশ। বলিউড হাঙ্গামা লিখেছে, ‘অভিনয়ের জন্য পারিশ্রমিক বাদেও এ সিনেমার লভ্যাংশও পাবেন শ্রদ্ধা। চুক্তিতে বিষয়টি উল্লেখ করেছেন শ্রদ্ধা কাপুর। এ অর্থ তার পারিশ্রমিকের ১৭ কোটি রুপির বাইরে।’
Posted ৪:৫১ পূর্বাহ্ণ | রবিবার, ০৪ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam