উদ্যোক্তা ডেস্ক | মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 198 বার পঠিত
সংগৃহীত ছবি
আমাদের দেশের নারী উদ্যোক্তারা প্রধানত তথ্যের অভাব এবং অর্থের সংস্থান নিয়ে পুরুষদের তুলনায় বেশি চ্যালেঞ্জে পড়েন। এ কারণে প্রথমে আমরা নারী উদ্যোক্তাদের জন্য অনলাইন লার্নিং প্লাটফর্ম চালু করি। পরে নারী-পুরুষ সবার জন্য উন্মুক্ত করা হয়। একজন উদ্যোক্তাকে ব্যবসা শুরু করতে কোথায় যেতে হবে, কী কী কাগজপত্র লাগবে– এসব তথ্য পাওয়া যাবে অনলাইন কোর্সে। ব্যবসার বিভিন্ন দিক নিয়ে প্রথিতযশা শিক্ষক এবং বড় বড় প্রতিষ্ঠানে লিডিং পর্যায়ের ব্যক্তিদের ভিডিও রয়েছে। উদাহরণ দিয়ে বলা যায়, অ্যাকাউন্টিং কীভাবে করতে হবে তার ওপর একজন শিক্ষকের যেমন ভিডিও রয়েছে, ঠিক তেমনি অ্যাকাউন্টিং কেন দরকার, সে বিষয়ে কয়েকটি বড় প্রতিষ্ঠানের প্রধান আর্থিক কর্মকর্তাদের ভিডিও দেওয়া হয়েছে। এসব কারণে তা অন্যান্য প্রশিক্ষণ থেকে ভিন্ন।
মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে প্রবেশ করতে হবে। এরপর নাম, ব্যবহারকারীর নাম, ফোন নাম্বার ও ই-মেইল আইডি দিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধন হলেই সংশ্লিষ্ট উদ্যোক্তা পুরো কোর্সের মডিউলগুলো পেয়ে যাবেন। নিবন্ধনকারী যে কোনো সময় এসব কোর্স করতে পারবেন। প্রশিক্ষণার্থী নিজের গতিতে শিখতে পারবেন। যার দিনের বেলায় সময় নেই, তিনি রাতে করতে পারবেন। প্রতিটি কোর্স শেষে একটি ছোট কুইজের মতো পরীক্ষা নেওয়া হয়। এতে কেউ ৮০ শতাংশ নম্বর পেলে স্ট্যান্ডার্ড চার্টার্ডের ব্যানারে একটি সার্টিফিকেট পাবেন। প্রতিটি মডিউলেই এ ধরনের সার্টিফিকেট দেওয়া হবে। নিবন্ধন বা পুরো কোর্স শেষ করতে কোনো অর্থ খরচ করা লাগবে না।
একজন উদ্যোক্তাকে ব্যবসা শুরুর জন্য কী কী লাগবে, কোন কোন আইন পরিপালন করতে হবে, অ্যাকাউন্টিং ও ডিজিটাল মার্কেটিং কীভাবে করতে হবে– এসব বিষয়ে সাতটি মডিউল রয়েছে। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা নতুন উদ্যোক্তাদের সফলতা অর্জনে সহযোগিতা করছি।
বিশ্বব্যাপী স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক পরিচালনার ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়নে সবাইকে অন্তর্ভুক্ত করতে কাজ করছে। আমরা শুধু আমাদের গ্রাহক নয়, আশপাশে যারা রয়েছে তাদেরকেও সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। উন্নয়ন শুধু প্রতিষ্ঠান বা ব্যক্তিকেন্দ্রিক না হয়ে সার্বিকভাবে দেশের জন্য হোক– সেই দর্শন নিয়েই আমরা কার্যক্রম পরিচালনা করি। এ জন্য আমরা বিভিন্ন সময় নানা ধরনের কার্যক্রম হাতে নিই। আমরা চাই উদ্যোক্তারা সফল হোক; বিশেষভাবে নারী উদ্যোক্তারা ভালো করুক।
কোর্সের সঙ্গে ঋণ পাওয়ার সরাসরি কোনো সম্পর্ক নেই। তবে ঋণ পেতে কী কী প্রয়োজন হয়, তা জানা যাবে। অনলাইনে প্রশিক্ষণের পর উদ্যোক্তা পুরোপুরি প্রস্তুতি নিয়ে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন। এর ফলে ঋণ পাওয়ার পদ্ধতি ও নিয়মকানুন সম্পর্কে তাঁর জানার পরিধি বাড়বে।
যদিও প্রতিটা দেশের চাহিদা অনুযায়ী সিএসআর কর্মসূচি প্রস্তুত করা হয়, তারপরও বিশ্বব্যাপী স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ‘ফিউচার মেকার’ নামের একটি আমব্রেলা সিএসআর কার্যক্রম পরিচালনা করে। ভবিষ্যতে যারা দেশের নেতৃত্ব দেবেন এমন যুবকদের সিএসআরের আওতায় তিনভাবে সহায়তা দেওয়া হয়। এর একটি হচ্ছে শিক্ষা। এর আওতায় যুবকদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য বিভিন্ন ধরনের শিক্ষাবৃত্তি দেওয়া হয়। এ ছাড়া আমরা একাডেমিক শিক্ষার পাশাপাশি কর্মক্ষেত্রে দক্ষতা অর্জনে ব্যবহারিক শিক্ষায় সহযোগিতা করছি। এ কর্মসূচির আওতায় পাঁচ বছর ধরে ইউসেপ বাংলাদেশের সঙ্গে দক্ষতা বৃদ্ধিতে কাজ করছি। একই সঙ্গে এখন যিনি চাকরি করছেন, আগামীতে যদি তিনি উদ্যোক্তা হতে চান, সে ক্ষেত্রে আমরা দক্ষ উদ্যোক্তা হওয়ার জন্য ট্রেনিং দিয়ে থাকি। এর আওতায় ব্র্যাকের সঙ্গে একদম মাঠ পর্যায়ে আমরা কাজ করছি।
Posted ২:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam