শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দুঃসাহসিক কর্নেলের চরিত্রে আসছেন সালমান

  |   মঙ্গলবার, ২০ মে ২০২৫   |   প্রিন্ট   |   125 বার পঠিত

দুঃসাহসিক কর্নেলের চরিত্রে আসছেন সালমান

দুঃসাহসিক কর্নেলের চরিত্রে আসছেন সালমান

গত কয়েক বছরে বক্স অফিসে তেমন একটা সুবিধা করতে পারেনি সালমান খানের সিনেমাগুলো। সবশেষ গত ঈদে মুক্তি পাওয়া ‘সিকান্দার’ সিনেমার ক্ষেত্রেও এর ব্যত্যয় হয়নি। তবে এবার ভক্তদের জন্য দুঃসাহসিক এক সিনেমায় যুক্ত হচ্ছেন তিনি। দেশের জন্য প্রাণ দেয়া বীরযোদ্ধা বিকুমাল্লা সন্তোষ বাবুর চরিত্রে দেখা যাবে তাকে।

ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদন বলছে, ২০২০ সালে ভারতের গালওয়ান উপত্যকায় চীন-ভারত সংঘর্ষে নিহত কর্নেল বিকুমাল্লা সন্তোষ বাবুর জীবনের ওপর একটি সিনেমা নির্মাণ হচ্ছে। এটি পরিচালনা করবেন ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ ও ‘মিশন ইস্তানবুল’ সিনেমার পরিচালক অপূর্ব লাখিয়া। আগামী মাসেই শুরু হচ্ছে সিনেমাটির দৃশ্যধারণ।

২০২০ সালে চীন-ভারত সংঘর্ষে প্রাণ হারান কর্নেল বিকুমাল্লা সন্তোষ বাবু। সে সময়টায় তিনি ১৬ বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার। ১৯৬৭ সালের পর তিনিই প্রথম সেনা সদস্য, যিনি কোনো সম্মুখ সমরে মারা গেছেন। তার বীরত্বের কাহিনী তুলে ধরা হয়েছে শিব অরুর ও রাহুল সিংহ রচিত বই ‘ইন্ডিয়াস মোস্ট ফেয়ারলেস ৩’-এর প্রথম অধ্যায়ে।

সংশ্লিষ্ট এক সূত্রের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, কর্নেল বাবুর চরিত্রটি বীরত্বপূর্ণ। তিনি একাধিক সন্ত্রাসবিরোধী ও অনুপ্রবেশ রোধ অভিযানে তার দক্ষতার প্রমাণ দিয়েছেন। পরিচালক প্রথম অধ্যায় ‘আমি এত তীব্র যুদ্ধ কখনো দেখিনি—২০২০ সালের গালওয়ান সংঘর্ষ’-এর স্বত্ব কিনে নিয়েছেন। এটি গালওয়ান উপত্যকায় সংঘটিত সংঘর্ষের প্রথম ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ণনা। এর চিত্রনাট্য লিখেছেন সুরেশ নায়ার। তার সঙ্গে কাজ করেছেন চিন্তন গান্ধী ও চিন্তন শাহ। সংলাপ লিখেছেন চিন্তন শাহ।

ওই সূত্র জানিয়েছে, সিনেমার গল্পটি শুনে খুবই পছন্দ করেছেন সালমান খান। এরই মধ্যে পনভেলে নিজের ফার্মহাউজে শারীরিক অনুশীলন শুরু করেছেন তিনি।

এর আগে আরেকটি প্রতিবেদনে বলা হয়েছিল, পরিচালক অপূর্ব লাখিয়ার পরবর্তী সিনেমার জন্য লাদাখে শুটিং করবেন সালমান খান। সেখানে চিকন গড়নে ক্যামেরার সামনে হাজির হবেন এ অভিনেতা। সে লক্ষ্যে চলছে তার অনুশীলন। লাদাখে ২০ দিনের শুটিং শেষে ফিরবেন মুম্বাইয়ে। সেখানে ৫০ দিনের শুটিংয়ের মধ্য দিয়ে শেষ করবেন সিনেমাটির কাজ।

তিনি এরই মধ্যে প্রশিক্ষণ প্রক্রিয়া শুরু করেছেন এবং ছবির জন্য চিকন চেহারায় উপস্থিত হবেন। লাদাখে ২০ দিনের শিডিউল শেষে মুম্বাইয়ে ৫০ দিনের শুটিং করে ছবির শুটিং সম্পন্ন হবে। ছবিটি ২০২৬ সালের প্রথমার্ধে মুক্তি পাবে।

এ সিনেমার মধ্য দিয়ে প্রথম কোনো প্রজেক্টে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন সালমান খান ও অপূর্ব লাখিয়া। প্রযোজনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে, সালমান খান তার পরবর্তী ছবির পরিচালক হিসেবে অপূর্ব লাখিয়াকে চূড়ান্ত করেছেন এবং ২০২৫ সালের জুলাই থেকে শুটিং শুরু হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com