| বুধবার, ২১ মে ২০২৫ | প্রিন্ট | 65 বার পঠিত
২০ কোটিতে দীপিকার রাজকীয় প্রত্যাবর্তন
দীপিকা পাড়ুকোনের নতুন সিনেমায় তার পারিশ্রমিক ২০ কোটি রুপি! মাতৃত্বকালীন বিরতির পর পর্দায় ফেরা কোনো অভিনেত্রীর জন্য সাধারণত অনেক প্রশ্ন অপেক্ষা করে ‘ফর্মে ফিরবেন তো?’, ‘অন্য নায়িকারা তো এখন ট্রেন্ডে!’ কিন্তু দীপিকা যেন এসব প্রশ্নের উত্তর এক লাইনেই দিয়ে দিলেন, ‘আমি ফিরছি, রাজকীয়ভাবে।’ নির্মাতা সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গার পরবর্তী সিনেমা ‘স্পিরিট’-এ অভিনয় করবেন দীপিকা। এখানে তার বিপরীতে থাকবেন দক্ষিণ ভারতের সুপারস্টার প্রভাস।
Posted ৪:০৮ পূর্বাহ্ণ | বুধবার, ২১ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam