| বুধবার, ২৫ জুন ২০২৫ | প্রিন্ট | 124 বার পঠিত
নতুন সিরিজ নিয়ে আসছেন আফরান নিশো
এরই মধ্যে তিনটি সিনেমায় অভিনয় করে দর্শক সাড়া পেয়েছেন আফরান নিশো। বর্তমানে পুরোদস্তুর সিনেমার নায়ক বলা যায় তাকে। দুটি সিনেমায় কেন্দ্রীয় আর একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত দুটি কেন্দ্রীয় চরিত্রের সিনেমা ‘সুড়ঙ্গ’, ‘দাগি’ দর্শকসাড়া পেয়েছে। গেল কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ সিনেমায় নিশো অভিনীত অতিথি চরিত্রটিও দর্শকের মধ্যে কৌতূহল ও আগ্রহের সৃষ্টি করেছে। আরফান নিশো সিনেমায় যেমন নিজেকে প্রমাণ করেছেন, একসময় নাটকেও দর্শকপ্রিয় অভিনেতা ছিলেন তিনি। তবে এখন পুরোদস্তুর সিনেমার নায়ক। ২০২৩ সালে তার অভিনীত প্রথম সিনেমা সুড়ঙ্গ মুক্তি পায়। এর পর থেকেই নাটকে আর দেখা যায়নি তাকে। তবে ওয়েব সিরিজে তিনি নিয়মিত অভিনয় করছেন।
নিশো বলেন, ‘আমাদের জুটির একাধিক সফল কাজ রয়েছে। আশা করি, এটিও দর্শক পছন্দ করবে। এবার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নাবিলা। সব মিলিয়ে সুন্দর একটি কাজ হয়েছে।’নিশো অভিনীত সর্বশেষ সিরিজ ছিল ‘সাড়ে ষোল’। যদিও সিরিজটি খুব একটা সাড়া ফেলতে পারেনি। তবে এবার আঁকা সিরিজটি দিয়ে বাজিমাৎ করবেন বলেও আশা করছেন এ অভিনেতা।
এদিকে অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা শাকিব খানের তুফান সিনেমায় অভিনয় করে আলোচিত হয়েছেন। এ অভিনেত্রীর অভিনীত ‘বনলতা সেন’ নামে একটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। সিনেমাটি আগামী সেপ্টেম্বরে মু্ক্তির কথা। এটি পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল।
Posted ৪:৪৮ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ জুন ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam