| সোমবার, ১৪ জুলাই ২০২৫ | প্রিন্ট | 265 বার পঠিত
আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন অপু বিশ্বাস
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
গতকাল আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশে কথা বলেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘আমি একজন অভিনয়শিল্পী, অভিনয় আমার মূল কাজ। আমি রাজনীতি বুঝি না, করিও না। আমার আইনজীবীরা আইনের বিষয়ে আরো যত্নশীল। তারা এ বিষয়ে কথা বলবেন।’
এর আগে ১০ জুলাই অপু বিশ্বাস সশরীরে আদালতে হাজির হয়ে জামিননামা দাখিল করেন। এ তথ্য উল্লেখ করে অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাশার কামরুল বলেন, ‘গত ২ জুন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন পান অপু বিশ্বাস। সে জামিনের মেয়াদ শেষ হওয়ায় অপু বিশ্বাস স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেন।’
এ মামলা দায়ের করা হয়েছিল বৈষম্যবিরোধী আন্দোলনের সময় একজন ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে। মামলায় অপু বিশ্বাস ছাড়াও আরো ১৬ জন শিল্পীর নাম রয়েছে। ২০৮ নম্বর এজাহারনামীয় আসামি করা হয় অপু বিশ্বাসকে।
Posted ৪:৪২ পূর্বাহ্ণ | সোমবার, ১৪ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam