শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সুপার ফোরে আজ শুরুতেই শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ

  |   শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   103 বার পঠিত

সুপার ফোরে আজ শুরুতেই শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ

গত সাত-আট বছরে শ্রীলংকার অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল। সম্প্রতি শ্রীলংকাকে তাদেরই মাঠে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে টাইগাররা। চলতি এশিয়া কাপে গ্রুপ পর্বে শ্রীলংকার কাছে হেরে বসেছে লিটন দাসের নেতৃত্বাধীন দল। পরে শ্রীলংকার ‘সহযোগিতা’য় আফগানদের পেছনে ফেলে সুপার ফোরের টিকিট পায় বাংলাদেশ। সুপার ফোরে আজ বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ সেই শ্রীলংকা। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়।

গিতা’য় আফগানদের পেছনে ফেলে সুপার ফোরের টিকিট পায় বাংলাদেশ। সুপার ফোরে আজ বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ সেই শ্রীলংকা। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়।

বৃহস্পতিবার রাতে আবুধাবিতে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সুপার ফোরে উঠে যায় শ্রীলংকা। তাদের জয়ে বিদায় ঘটে আফগানিস্তানের, শেষ চারের টিকিট পায় টাইগাররা।

লংকানদের জয়ের প্রার্থনায় ছিল গোটা বাংলাদেশ। এ নিয়ে লংকান ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্টও হয়েছে। শ্রীলংকার জার্সি পরে ঘুরে বেড়িয়েছেন টাইগার সমর্থকরা। দুই দলের সমর্থকরা আজ আবার দুই ভাগে ভাগ হয়ে যাবেন। বন্ধুত্ব রূপ নেবে প্রতিদ্বন্দ্বিতায়, কখনো বৈরিতায়।

সুপার ফোরে ওঠা দলগুলো প্রত্যেকেই একে অপরের বিপক্ষে খেলবে। ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ও পরদিন পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সুপার ফোরে বাংলাদেশের সব ম্যাচই হবে দুবাইতে। ২৮ সেপ্টেম্বর দুবাইতে ১৭তম এশিয়া কাপের ফাইনাল।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৩৪ পূর্বাহ্ণ | শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com