শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চমকের নতুন চমক, চাইলেন দোয়া

  |   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   53 বার পঠিত

চমকের নতুন চমক, চাইলেন দোয়া

২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু রুকাইয়া জাহান চমকের। ছোটপর্দার পাশাপাশি একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি।

জনপ্রিয় এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, ‘নতুন জার্নি শুরু করলাম। আলহামদুলিল্লাহ। শিগগিরই বিস্তারিত জানাব। পাশে থেকো, দোয়ায় রেখো।’

গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করেছে বিএনপি। এদিন বিকেলে সাক্ষাৎকার পর্বে অংশ নেন চমক। সাক্ষাৎকার শেষে তাকে বেশ উচ্ছ্বসিতভাবে বের হতে দেখা যায়।

শুক্রবার সাক্ষাৎকার শেষে সংবাদমাধ্যমকে চমক বলেন, ‘আমি দেশের জন্য কাজ করতে চাই। বিশেষ করে নারীদের জন্য। সেজন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে অনেক বিষয় নিয়ে কথা হয়েছে। কথা বলে সবকিছু ইতিবাচক মনে হয়েছে। আমি মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী। দলীয় সিদ্ধান্ত ইতিবাচকভাবে নেব।’

এক প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি বিএনপিকে সার্ভ করতে চাই কি না? বলেছি, হ্যাঁ, আমি বিএনপিকে সার্ভ করতে চাই। কিন্তু আমার প্রথম ভিশন হচ্ছে দেশকে সার্ভ করা। বিএনপি যদি আমাকে সেই সুযোগ দেয় বা এই প্ল্যাটফর্মটা দেয় তাহলে আমি কৃতজ্ঞ থাকব।’

এর আগে শুক্রবার দিবাগত রাতে ফেসবুকেও একটি পোস্ট দেন চমক। কিছুটা রহস্য রেখে তিনি লেখেন, ‘নতুন জার্নি শুরু করলাম। আলহামদুলিল্লাহ। শিগগিরই বিস্তারিত জানাব। পাশে থেকো, দোয়ায় রেখো।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৩২ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com