শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিনিয়োগকারীদের লভ্যাংশ দিয়েছে প্রাইম ব্যাংক ও ইউনাইটেড ফাইন্যান্স

অর্থনীতি ডেস্ক   |   সোমবার, ১০ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   193 বার পঠিত

বিনিয়োগকারীদের লভ্যাংশ দিয়েছে প্রাইম ব্যাংক ও ইউনাইটেড ফাইন্যান্স

সংগৃহীত ছবি

সোমবার (১০ জুলাই) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি প্রাইম ব্যাংক সিএসইকে জানিয়েছে যে, ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের জন্য ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠিয়েছে। একইদিনে ডিএসইকে জানিয়েছে ইউনাইটেড ফাইন্যান্স ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিওতে পাঠানো হয়েছে।

এছাড়াও, শেয়ার সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ওয়েবসাইটে বলা হয়েছে- ঢাকা ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার বিও হিসাবে পাঠিয়েছে।

প্রতিষ্ঠান তিনটির মধ্যে ঢাকা ব্যাংক ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৬ শতাংশ বোনাস। ইউসিবি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস। আর এনআরবিসি ব্যাংক ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে সাড়ে ৪ শতাংশ বোনাস।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫০ অপরাহ্ণ | সোমবার, ১০ জুলাই ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com