শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রোহিতের পর ফিরলেন গিল

  |   বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   115 বার পঠিত

রোহিতের পর ফিরলেন গিল

সংগৃহীত ছবি

ভারতের বিপক্ষে ওপেনিংয়ে ৯৩ রানের জুটি পেয়েও ৮ উইকেটে ২৫৬ রানে আটকে গেছে বাংলাদেশ। জবাব দিতে নেমে ঝড় তোলা রোহিত শর্মা ও শুভমন গিল আউট হয়েছেন।

ভারত ২১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৫ রানে ব্যাট করছে। বিরাট কোহলি ৩৪ রানে খেলছেন। তার সঙ্গী শ্রেয়ার আয়ার। এর আগে রোহিত শর্মা ৪০ বলে সাত চার ও দুই ছক্কায় ৪৮ রান করে আউট হয়েছেন। গিল ফিরেছেন ৫৫ বলে পাঁচটি চার ও ‍দুই ছক্কায় ৫৩ রান করে।

এর আগে বাংলাদেশ দলের হয়ে তরুণ তানজিদ তামিম ৪৩ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কার শটে ৫১ রান করেন। লিটন দাস সাত চারের শটে খেলেন ৬৬ রানের ইনিংস। পরে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মুশফিক ৩৮ ও রিয়াদ খেলেন ৪৬ রানের ইনিংস।

ভারতের হয়ে পেসার বুমরাহ ১০ ওভারে ৪১ রান দিয়ে ২টি, সিরাজ ৬০ রান দিয়ে ২টি ও রবীন্দ্র জাদেজা মাত্র ৩৮ রান খরচা করে ২ উইকেট নিয়েছেন।

Facebook Comments Box
advertisement

Posted ২:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com