| সোমবার, ২৩ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 150 বার পঠিত
সংগৃহীত ছবি
চেন্নাইয়ে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৮২ রান তুলেছে পাকিস্তান। জবাব দিতে নেমে দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ফিফটিতে করেছেন। এরপর ফিরেছেন গুরবাজ।
আফগানিস্তান ২১.১ ওভারে ১ উইকেট হারিয়ে ১৩০ রান তুলেছে। ওপেনার গুরবাজ ৬৫ রান করে ফিরেছেন। নয়টি চার ও একটি ছক্কা মেরেছেন তিনি।ইব্রাহিম ৭৫ বলে নয় চারে ৬২ রান করেছেন। তার সঙ্গী রহমত শাহ।
এর আগে পাকিস্তানের হয়ে ওপেনার আব্দুল্লাহ শফিক ৭৫ বলে পাঁচ চার ও দুই ছক্কায় ৫৮ রান করেন। বাবর আজম ৯২ বলে ৭৪ রানের ইনিংস খেলেন। তিনি চারটি চার ও একটি ছক্কা মারেন।
শেষে ইফতিখার আহমেদ ২৭ বলে ৪০ রানের দারুণ ইনিংস খেলেন। চারটি ছক্কা ও দুটি চারের শট মারেন এই ডানহাতি ব্যাটার। এছাড়া শাদাব খান ৩৮ বলে ৪০ রান করে আউট হন। আফগানিস্তানের ১৮ বছর বয়সী বাঁ-হাতি লেগ স্পিনার নুর আহমেদ ১০ ওভারে ৪৯ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন।
Posted ২:৩১ অপরাহ্ণ | সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam