শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পঞ্চাশের আগে ৪ উইকেট হারাল বাংলাদেশ

  |   মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   166 বার পঠিত

পঞ্চাশের আগে ৪ উইকেট হারাল বাংলাদেশ

সংগৃহীত ছবি

শুরুতে ব্যাট করে কুইন্টন ডি কক ও হেনরিক ক্লাসেনের ঝড়ে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রান করেছে দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে শুরুতে ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ওপেনার তানজিদ তামিম, তিনে নামা নাজমুল শান্ত এবং যথাক্রমে চারে ও পাঁচে নামা সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম আউট হয়েছেন।

বাংলাদেশ ১২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৬ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা লিটন দাস ১৪ রান করেছেন। তার সঙ্গী মাহমুদউল্লাহ। তানজিদ ১২ রান করে আউট হয়েছেন। পরের বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন নাজমুল শান্ত। সাকিব ফিরেছেন মাত্র ১ রান করে। মুশফিক ৮ রান করে ক্যাচ দিয়েছেন।

এর আগে দক্ষিণ আফ্রিকার হয়ে কুইন্টন ডি কক ১৪০ বলে ১৫টি চার ও সাতটি ছক্কার শটে ১৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। চারে নামা অধিনায়ক এইডেন মার্করাম ৬০ রান করে আউট হন। শুরুর ৩৬ রানে ২ উইকেট হারানোর পর মার্করামের সঙ্গে ১৩১ রানের জুটি দেন ডি কক।

এছাড়া শেষে ৪৯ বলে ৯০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন হেনরিক ক্লাসেন। তার ব্যাট থেকে আটটি ছক্কা ও দুটি চারের শট আসে। ডেভিড মিলার শেষে ১৫ বল খেলে চারটি ছক্কা ও এক চারের শটে ৩৪ রান করেন।

Facebook Comments Box
advertisement

Posted ২:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com