ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগের ‘লাঠিসোঁটা’ নিয়ে অবস্থান, মহড়া

শিক্ষা ডেস্ক   |   শনিবার, ২৮ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   209 বার পঠিত

ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগের ‘লাঠিসোঁটা’ নিয়ে অবস্থান, মহড়া

সংগৃহীত ছবি

আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন’ মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) লাঠি, রড, স্টিলের পাইপ নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। তারা ‘শেখ হাসিনা, নৌকা’ নামে স্লোগান দিচ্ছেন। এদিকে ক্যাম্পাসের ভেতর দিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগসহ সমমনা দলগুলোর বৈঠা, লাঠি, লাঠি, ব্যানার, ফেস্টুন, মাথায় জাতীয় পতাকা বেঁধে মিছিল করতে দেখা যায়।

শনিবার সকাল ১১টা থেকে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের বাস পার্কিংয়ের ফলে টিএসসিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভরে যায়। এরমধ্যে কিছুক্ষণ পর পর মিছিল নিয়ে তাদের ক্যাম্পাসের মধ্য দিয়ে যাতায়াত করতে দেখা যায়।

ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, তারা বিভিন্ন হল থেকে টিএসসিতে জড়ো হচ্ছেন। ক্যাম্পাসে যেন কেউ অবস্থান নিতে না পারেন, সেজন্য তারা অবস্থান নিয়েছেন।

মূলত গতকাল রাত থেকে বেশ সরব রয়েছে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশমুখে তারা অবস্থান গভীর রাত থেকেই নেন। এছাড়া কিছুক্ষণ পর পর মোটরসাইকেলে তাদের মহড়া দিতে দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা রড, লাঠিহাতে বের হয়ে টিএসসিতে জড়ো হচ্ছেন। এছাড়া শাহবাগ, শহীদ মিনার ও দোয়েল চত্বর মোড়ে আওয়ামী লীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীদের লাঠি, বাঁশ, পাইপ হাতে দেখা যায়।

জানতে চাইলে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, আমাদের নেতাকর্মীরা ক্যাম্পাসে অবস্থান করবে, সমাবেশেও যাবে। কোনো ধরনের লাঠিসোঁটা নেওয়ার নির্দেশনা নেই। তবে তারা হাতে জাতীয় পতাকা রাখবেন। জাতীয় পতাকার জন্য নেওয়া বস্তুকে লাঠি হিসেবে দেখা হচ্ছে।

ক্যাম্পাসে বাসস্ট্যান্ড এবং লাঠিসোঁটা নিয়ে অবস্থানের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি জবাব দেননি।

Facebook Comments Box
advertisement

Posted ১২:২৩ পিএম | শনিবার, ২৮ অক্টোবর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com