ইসির হয়ে গণমাধ্যমে কথা বলবেন সচিব

জাতীয় ডেস্ক   |   রবিবার, ০৫ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   95 বার পঠিত

ইসির হয়ে গণমাধ্যমে কথা বলবেন সচিব

সংগৃহীত ছবি

গণমাধ্যমে ব্রিফিং করার জন্য সচিবকে মুখপাত্র করে অফিস আদেশ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৫ নভেম্বর) এ সংক্রান্ত আদেশটি জারি করেন ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসি।

অফিস আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন (কার্যপ্রণালী) বিধিমালা, ২০১০ এর বিধি ১১ (৩) এর আলোকে কমিশনের মুখপাত্র হিসেবে গণমাধ্যমের প্রতিনিধিদের ব্রিফ করার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে কমিশন মনোনীত করেছে।

বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে সচিব, নির্বাচন কমিশন সচিবালয় গণমাধ্যমকে ব্রিফিং দেবেন এবং তিনি কমিশনের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৫৭ এএম | রবিবার, ০৫ নভেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com