শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

যে অবাস্তব সমীকরণের সামনে পাকিস্তান

  |   শনিবার, ১১ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   97 বার পঠিত

যে অবাস্তব সমীকরণের সামনে পাকিস্তান

সংগৃহীত ছবি

লঙ্কানদের বিপক্ষে নিউজিল্যান্ডের বড় ব্যবধানে জয়ে সেমিফাইনালের আশায় বড় ধাক্কা খেয়েছিল পাকিস্তান। কাগজে-কলমে যেটুকু আশা টিকেছিল, সেই অবাস্তব সমীকরণ টপকাতে হলে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং নেওয়াটা গুরুত্বপূর্ণ ছিল বাবর আজমদের জন্য।

এমন ম্যাচে টস ভাগ্য সহায় হয়নি পাকিস্তানের। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ফলে নির্দিষ্ট ওভারের মধ্যে লক্ষ্যে পৌঁছাতে হবে বাবরদের।

প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ২০ রানে অলআউট হয়ে গেলে, পাকিস্তানকে ১.৩ ওভারে ম্যাচ জিততে হবে। অর্থাৎ, ৯ বলে করতে হবে ২১ রান। ইংল্যান্ড ৫০ রান করলে ২ ওভারে ম্যাচ জিততে হবে বাবরদের। অর্থাৎ, ১২ বলে করতে হবে ৫১ রান। ইংল্যান্ড যত বেশি রান করবে, পাকিস্তানের সেমিফাইনালের অঙ্ক তত কঠিন হবে।

ইংল্যান্ড ১০০ রান করলে পাকিস্তানকে সেই রান তুলতে হবে ২.৫ ওভারে। বাটলারেরা ১৫০ রান তুললে বাবরদের ম্যাচ জিততে হবে ৩.৪ ওভারে। ইংল্যান্ড ২০০ রান করলে ৪.৩ ওভারে ২০১ রান করতে হবে পাকিস্তানকে। আবার ইংল্যান্ড ৩০০ রান করলে জয়ের জন্য পাকিস্তান পাবে ৬.১ ওভার। সবমিলিয়ে ইডেনে খেলা শুরুর আগেই ঘোরতর সমস্যায় বাবররা। টসের পরেই বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায় কার্যত নিশ্চিত হয়ে গেল।

অন্যদিকে, একটি লক্ষ্য রয়েছে ইংল্যান্ডের সামনেও। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ছাড়পত্র জোগাড় করার জন্য শনিবার ইডেন গার্ডেন্সে জিততেই হবে গত বারের বিশ্বচ্যাম্পিয়নদের।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৪৩ পূর্বাহ্ণ | শনিবার, ১১ নভেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com