শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি প্রটেকশন কর্মশালা

ব্যাংকের খবর ডেস্ক   |   বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   83 বার পঠিত

ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি প্রটেকশন কর্মশালা

সংগৃহীত ছবি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে ঢাকা ইস্ট, চট্টগ্রাম নর্থ, বরিশাল ও বগুড়া জোনের এজেন্ট ব্যাংকিং কর্মকর্তাদের জন্য ‘সাইবার সিকিউরিটি প্রটেকশন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভার্চুয়াল প্লাটফর্মে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবুল ফায়েজ মুহাম্মাদ কামালউদ্দিন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম মাহবুব মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভাইস প্রেসিডেন্ট মো. আবু সাঈদ।

এতে মূল বিষয়ের উপর বক্তব্য উপস্থাপন করেন অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট কাজী মোহাম্মদ ইসমাইল ও মো. সাইফুল ইসলাম।

দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালায় জোনসমূহের অধীন বিভিন্ন শাখা ও এজেন্ট আউটলেটের ৭৮৩ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।-বিজ্ঞপ্তি

Facebook Comments Box
advertisement

Posted ১২:৪৯ অপরাহ্ণ | বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com