শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ভারতের নারী দলকে চেপে ধরেছে বাংলাদেশ

খেলা ডেস্ক   |   রবিবার, ১৬ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   94 বার পঠিত

ভারতের নারী দলকে চেপে ধরেছে বাংলাদেশ

সংগৃহীত ছবি

ভারতের বিপক্ষে টি-২০ সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী দল। যদিও একটু এদিক-ওদিক হলে সিরিজটা ঘরে তুলতে পারতো বাংলাদেশ। টি-২০ ফরম্যাটে হারলেও ওয়ানডে ফরম্যাটে জয়ের আশার কথা বলেন অধিনায়ক নিগার সুলতানা।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রোববার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ১৫২ রানে অলআউট হয়ে ওই আশার পালে ধাক্কা লাগে। তবে ৬১ রানে ভারতীয় নারী দলের ৫ উইকেট তুলে নিয়ে আশা বাঁচিয়ে রেখেছে টাইগ্রেসরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮২ রান তুলেছে ভারতের নারী দল। দিপ্তি শর্মা ১৮ ও আমানজোত কাউর ৮ রানে ব্যাট করছেন। মাহফুজা ও রাবেয়া খাতুন দুটি করে উইকেট নিয়েছেন।

এর আগে বাংলাদেশ দলের হয়ে তিনে ব্যাট করা ফারজানা হক ২৭ ও নিগার সুলতানা ৩৯ রান করেন। এছাড়া ওপেনার মুর্শিদা খাতুন ১৩ ও লোয়ার অর্ডারের সুলতানা খাতুন ১৬ রানের ইনিংস খেলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৩৫ অপরাহ্ণ | রবিবার, ১৬ জুলাই ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com